বিপত্তি ঘটল লোডশেডিংয়ে, বদলে গেল পাত্র, নববধূ বিয়ে করে বসলেন বোনের বরকে

বিপত্তি ঘটল লোডশেডিংয়ে, বদলে গেল পাত্র, নববধূ বিয়ে করে বসলেন বোনের বরকে

বিয়ে নিয়ে সাম্প্রতিককালে বহু ঘটনাই সামনে এসেছে। তবে এই ঘটনাটি যেটা ঘটেছে তা সেরার সেরা। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনিতে একই সঙ্গে দুই বোনের বিয়ে হচ্ছিল এবং পুরো ঘটনাটি ঘেঁটে যায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। অন্ধকারের মধ্যে নববধূরা ভুল বরের সঙ্গে বিয়ের আচার সেরে ফেলেন।

বিপত্তি ঘটল লোডশেডিংয়ে, বদলে গেল পাত্র, নববধূ বিয়ে করে বসলেন বোনের বরকে


রবিবার, রামেশ্বর লালের দু’‌জন কন্যা নিকিতা ও করিশ্মার বিয়ে হওয়ার কথা ছিল ধাঙ্গওয়ারা ভোলা ও গণেশের সঙ্গে, এঁরা দু’‌জনেই আলাদা পরিবারের। নববধূ দু’‌জনেরই মুখ ওড়নায় ঢাকা ছিল এবং দু’‌জনেই একই ধরনের বিয়ের পোশাক পরেছিলেন এবং বিয়ের রীতি হওয়ার সময় কেউ বুঝতেও পারেননি যে বর বউ দু’‌জনেই বদলে গিয়েছেন।

বিয়ের পুরোহিতও বদলে যাওয়া নববধূদের সঙ্গেই সাত পাক নিতে বলেন। বউ বদলানোর ঘটনাটি নজরে আসে যখন বরের তাঁর নববধূদের নিয়ে নিজেদের বাড়ি যান। তবে ছোটখাটো বিরোধের পর পুরো বিষয়টির নিষ্পত্তি হয়। এই ঘটনার পরের দিনই বর ও নববধূ ফের নিজের নিজের সঙ্গীদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করে বিয়ে করেন।

কিছুদিন আগে বিহারে নববধূ ও প্রাক্তন প্রেমিকের ষড়যন্ত্রে বিয়ে ভেঙে যায় এবং বিবাহ বাসরে এসে প্রাক্তন প্রেমিক জোর করে নববধূর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। পরে পুরো ঘটনাটি সামনে আসার পর প্রেমিকের সঙ্গেই বিয়ে হয় নববধূর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+