বিয়ের দিনে মৃত্যু! কনের শেষকৃত্য করে বাড়ি ফিরলেন বরযাত্রীরা
বিয়ের দিনে মৃত্যু! কনের শেষকৃত্য করে বাড়ি ফিরলেন বরযাত্রীরা
চিকিৎসার অভাবে বিয়ের দিনে মৃত্যু কনের। এমনটাই ঘটেছে উত্তর প্রদেশের কনৌজে। পরিবারের অভিযোগ করোনা সংক্রমণের অজুহাতে একের পর এক হাসপাতাল ভর্তি নেয়নি বছর ১৯-এর ওই তরুণীকে। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। ফলে কনের শেষকৃত্য করে বাড়ি ফিরলেন বরযাত্রীরা।

বিয়ের আয়োজন কনৌজে
উত্তর প্রদেশের কনৌজের ভগতপূর্ব গ্রামে। কনের বাড়িতে বরযাত্রীরা হাজির হয়ে গিয়েছিলেন। কিন্তু সকালে অসুস্থ হয়ে পড়েন কন্যা বিনীতা। তাঁকে দ্রুত কানপুরে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

রাস্তায় মৃত্যু কনের
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, কিন্তু মাঝেই মৃত্যু হয় বিনীতার। করোনায় সংক্রমিত, সেই সন্দেহে তরুণীকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে দেহের ময়নাতদন্ত করে, তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তরুণীর করোনা রিপোর্ট নেগেটিভ
শনিবার বিনীতার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরেই বাড়ি ফেরে যান বরযাত্রীরা। তবে জানা গিয়েছেন, তরুণীর করোনা রিপোর্ট নেগেটিভ।












Click it and Unblock the Notifications