একেই বলে ফুচকা প্রেম, মাথার মুকুট থেকে গলার মালা সকলকে চমকে দিয়ে কী করলেন কণে দেখুন ভিডিও
একেই বলে ফুচকা প্রেম, মাথার মুকুট থেকে গলার মালা সকলকে চমকে দিয়ে কী করলেন কণে দেখুন ভিডিও
ভারতীয়দের ফুচকা প্রেম! সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পেঁয়াজ, লঙ্কা, চাটনি, সেউ দিেয় একেবারে জমজমাট ফুচকা। তারসঙ্গে গন্ধরাজ লেবু দেওয়া মশলাদার তেঁতুলজল থাকলে তো কথাই নেই। শুকনো ফুচকা, চাট ফুচকা, দই ফুচকা ভ্যারাইটির অন্ত নেই। সেই ফুচকা প্রেম কতদূর পর্যন্ত যেতে পারে তা প্রমাণ করে দিয়েছেন দক্ষিণ ভারতের এক কণে। বিয়ের আসরে নিজেকেই ফুচকা দিয়ে সাজিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই কণের ছবি।

ফুচকা প্রেম
ফুচকার জন্য পাগল কণে। দিনে রাতে সবসময় ফুচকা খাওয়ার স্বপ্ন দেখছে সে। রসে পদে ফুচকা কীভাবে খাওয়া যায় তার চিন্তাতেই মগ্ন তিনি। ফুচকা প্রেম এতটাই যে বিয়ের আসরেও ফুচকা ভুলতে পারেননি কণে। খাবার থেকে গয়না সবকিছুতেই ফুচকা সাজিয়ে বসে পড়েছেন কণে।

ফুচকা কণে
দক্ষিণ ভারতের ঘটনা। কণের নাম অক্ষরা। ফুচকা এতোটাই ভালবাসেন তিনি যে নিজে বিয়ের আরসে ফুচকার তৈরি গয়না পরেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে ফুচকার মালা পরে বসে রয়েছেন কনে। তার সামনে সাজানো এক থালা ফুচকা। সেখান থেকে একটা করে ফুচকা নিয়ে কণের মাথায় দিচ্ছেন সকলে। তাতে কণের মাথায় একটা ফুচকার মুকুট তৈরি হয়েছে।

এক লক্ষ লাইক
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেছেন অসংখ্য মানুষ। কেউ মস্করা করেছেন। কেউ আবার হেসেই খুন। কেউ আবার মজা করেছেন কণের ফুচকা প্রেম দেখে। প্রায় ১ লক্ষ লাইক পড়েছে ভিডিওটিতে। হু হু করে ছড়িয়ে পড়েছে সেটি। অনেকেই ভারতীয় মহিলাদের ফুচকা প্রেম নিয়ে ইমোজি তৈরি করেছেন।
কী বলছে কণের পরিবার
কণের পরিবার জানিয়েছে তাঁদের মেয়ে তটাই ফুচকা খেতে ভালবাসে যে সে চেয়েছিল বিয়ের সময় ফুচকা নিয়ে চমকের একটা কিছু করতে। সেকারণেইএই আয়োজন। মেয়ের ইচ্ছের কথা মাথায় রেখেইএই আয়োজন করা হয়েছিল অক্ষরার বিয়েতে।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications