বরের উদ্দাম 'নাগিন ডান্স' এর পর বিয়ে বাতিল কনের! আসরে এরপর ঘটে যায় কোন ঘটনা

ধুমধাম সহকারে চলছিল বিয়ের আসর। সমস্ত আয়োজন ততক্ষণে সম্পন্ন। বর আসতেই তাঁকে সাদরে গ্রহণ করে বিয়ের প্রক্রিয়ার জন্য ততক্ষণে প্রস্তুতি নিয়ে ফেলেছে কনেপক্ষ। এমন সময় 'নাগিন ডান্স' ঘটিয়ে দিল বিপত্তি!

ধুমধাম সহকারে চলছিল বিয়ের আসর। সমস্ত আয়োজন ততক্ষণে সম্পন্ন। বর আসতেই তাঁকে সাদরে গ্রহণ করে বিয়ের প্রক্রিয়ার জন্য ততক্ষণে প্রস্তুতি নিয়ে ফেলেছে কনেপক্ষ। এমন সময় 'নাগিন ডান্স' ঘটিয়ে দিল বিপত্তি! নিজের বিয়েতে উদ্দাম নাগিন ডান্স নেচে বিয়েই 'মাটি' করে ফেললেন উত্তর প্রদেশর এক যুবক।

 নিজের বিয়েতে উদ্দাম নাগিন ডান্স নেচে বিপাকে বর! কনে নিয়ে ফেললেন চরম পদক্ষেপ

ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুরের। সেখানে বরযাত্রীর সঙ্গে বর মদ্যপ বিবাহ বাসরে পৌঁছন বলে অভিযোগ কনেপক্ষের। ডান্স ফ্লোরে মদ্যপ বর উঠতেই তাঁকে নিচে নামিয়ে বিবাহ বাসরের দিকে নিয়ে যেতে চান কনেপক্ষের সদস্যরা। সেই সময় কনেপক্ষের সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন ওই যুবক। নাচ যখন মাত্রাছাড়া পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় বেঁকে বসেন কনে। বাতিল করেন বিয়ে। সাফ জানিয়ে দেন এমন ব্যবহারের পর তিনি আর ওই যুবককে বিয়ে করতে পারবেন না।

কনে যখন বিয়ে থেকে সরে আসেন, তখন বরের পরিবারের তরফে বারবার অনুরোধ করা হয় বিয়েতে মত দেওয়ার জন্য। আশপাশ থেকেও আসতে থাকে চাপ। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে যুবতী জানিয়ে দেন তিনি এই বিয়ে কিছুতেই করবেন না। এরপর পুলিশি হস্তক্ষেপ দাবি করে দুটি পরিবার। শেষে ঠিক হয়, বিয়ে তে যা খরচ হয়েছে তা বরপক্ষকে দিতে হবে। কিন্তু বিয়ে সেই 'বাতিল' ই থেকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+