বিয়ে করতে এসে ঘুমিয়ে পড়লেন বর–বউ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিয়ে করতে এসে ঘুমিয়ে পড়লেন বর–বউ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ভারতীয় বিয়ে মানেই যে অফুরন্ত আনন্দ ও মজা, এটা মনে হয় আলাদা করে বলার প্রয়োজন নেই। এই বিশেষ দিনে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল নববধূ ও বর। বিয়ের আগে বর ও বধূকে প্রচুর রীতি–নিয়ম, প্রি–ওয়েডিং–এর মধ্যে দিয়ে যেতে হয়। যার কারণে তাঁদের ক্লান্ত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বিয়ের মঞ্চে বসে ঘুমিয়ে পড়েছেন বর এবং তার পাশে বসেই ঘুমোচ্ছেন বউও। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে।

বর বউ ঘুমোচ্ছেন
এই ভিডিওতে বউকে বরের পাশে ঘুমোতে দেখা গিয়েছে। বর গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকেই বরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন কিন্তু বর ঘুম থেকে জাগেন না। বিয়ের বাড়িতে অনেকেই মনে করছেন যে বর হয়ত মদ্যপ হয়ে রয়েছেন। যদিও বরের গভীর ঘুমে থাকার আসল কারণ জানা যায়নি।

ভিডিও ভাইরাল
বরকে ঘুম থেকে ওঠানোর সব প্রচেষ্টাই বৃথা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মজার মজার প্রতিক্রিয়া দিতে শুরু করে দেন নেটিজেনরা। অনেকেই বরের গভীর ঘুমর কারণ জানতে আগ্রহী হন

নেটিজেনদের মন্তব্য
এই অসাধারণ ভিডিও দেখে অনেকেই মজার মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'জেগে উঠুন, অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে।' আবার অন্য একজন লিখেছেন, 'তিনি তাঁর বিয়ের রাতটিকে বরবাদ করছেন।'
ভাইরাল বিয়ে ভিডিও
এর আগেও বহু বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে উঠে বরকে চপ্পল দিয়ে মারছেন তাঁর মা। জানা গিয়েছে যে, পরিবারের অমতে অন্য জাতির মেয়েকে বিয়ে করেছে বলে বিয়ের অনুষ্ঠানে এসে ছেলেকে চপ্পল দিয়ে পেটাচ্ছেন মা। এর আগে আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে যে বর-বউ নাচতে নাচতে সাত পাক ঘুরছেন। তবে এই ভিডিওটি ভআইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন নব দম্পতি।
ছবি সৌ: ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications