BRICS Summit: দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী মোদী-শি জিনপিং বৈঠক! লাদাখ থেকে সেনা সরানো নিয়ে কথা
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে উভয় নেতাই লাদাখের বিতর্কিত অঞ্চলগুলি থেকে দ্রুত ডি-এস্কালেশন নিয়ে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ও অন্য ব্রিকস নেতাদের সঙ্গে মত বিনিয়ম করেন। চিনের প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রী অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়েছেন যে, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা এবং ভারত ও চিন সম্পর্ক স্বাভাবিক করার জন্য এলএসিকে সম্মান করা প্রয়োজন। দুই শীর্ষ নেতা তাঁদের দুই দেশের শীর্ষ আধিকারিকদের দ্রুত প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিতে সম্মত হয়েছেন।
#WATCH | Foreign Secretary Vinay Kwatra says, "Prime Minister had interactions with other BRICS leaders. In a conversation with President Xi Jinping of China, Prime Minister highlighted India's concerns on the unresolved issues along the LAC in the western sector of the… pic.twitter.com/37YoxHeuC4
— ANI (@ANI) August 24, 2023
উল্লেখ করা যেতে পারে ২০২০-তে গালোয়ানে সংঘর্ষের পর থেকে উভয় নেতাকে এনিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কথা বলচে দেখা গেল। সেই কারণেই সবার দৃষ্টি ছিল প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং-এর সম্ভাব্য বৈঠকের দিকে। গত বছর বালিতে G20 শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেছিলেন।












Click it and Unblock the Notifications