গোয়ায় ব্রিকস সম্মেলনের মাঝেই ভারত-রাশিয়া মিসাইল সরবরাহের চুক্তি

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : গোয়ায় ১৫-১৬ অক্টোবর বসতে চলেছে ব্রিকস সম্মেলন। তার মাঝেই ভারতেক সঙ্গে ৫০০ কোটি ডলারের মিসাইল সরবরাহ চুক্তি সম্পন্ন করতে পারে রাশিয়া। এই চুক্তি অনুযায়ী মোট ৫টি এস-৪০০ অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পাবে ভারত।

এর ফলে ভারতের আকাশপথে প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। গোয়ায় ব্রিকস সম্মেলনের মাঝেই এই চুক্তি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। সম্মেলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের সঙ্গে একান্তে বৈঠক করবেন বলেও খবর রয়েছে।

ব্রিকস সম্মেলনের মাঝেই ভারত-রাশিয়া মিসাইল সরবরাহের চুক্তি

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা। রাশিয়ার সঙ্গে এই চুক্তি সম্পন্ন হলে আগামী ডিসেম্বরের মধ্যেই তা কিনে ফেলবে ভারত।

জানা গিয়েছে, এই এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে আধুনিক। বেশ কয়েক ধরনের ক্ষেপনাস্ত্র ছুঁড়তে এটি সক্ষম। এটি ৪০০ কিমি দূরের লক্ষ্যবস্তু পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। অন্য রাডারে শত্রুপক্ষের যে বিমান ধরা পড়ে না তা এর মাধ্যমে সহজেই ধরা পড়বে। ফলে এর সাহায্যে আকাশপথে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

উরির হামলার পরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত যুদ্ধ না চাইলেও শত্রুপক্ষের মোকাবিলা করতে নিজেদের প্রতিরক্ষাকে একেবারে নিঁখুত পর্যায়ে নিয়ে যেতে হবে। এমনটাই পর্যবেক্ষণ নয়াদিল্লির। আর তাই প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে সেটিকে আরও শক্তিশালী করছে নরেন্দ্র মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+