বামেদের সঙ্গে 'ব্রেকআপ', আগামীকাল কংগ্রেসে কানহাইয়া কুমার, জোর জল্পনা
বামেদের সঙ্গে 'ব্রেকআপ', আগামীকাল কংগ্রেসে কানহাইয়া কুমার, জোর জল্পনা
এক সময় সারা ভারতে প্রায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা বামপন্থী কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিতে চলেছেন৷ সোমবারই রাহুলের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে হাত শিবিরে যোগ দিচ্ছেন কানহাইয়া। এরকম সম্ভাবনা জোরালো হয়েছে৷ একাধিক জাতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে৷ সম্প্রতি কানহাইয়া কুমারই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর দেশের অ-বাম দলগুলিকে আক্রমণের লক্ষ্য রাখলেও প্রথম থেকেই কানহাইয়া কখনও সরাসরি কংগ্রেস বা রাহুলগান্ধীকে সেভাবে আক্রমণ করেননি।

২০১৯ এ সিপিআই-এর টিকিটে বিহারের বেঙ্গুসরাই থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কানহাইয়া৷ সে সময় বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে বড় ব্যবধানে পরাজিত হন৷ সূত্রের খবর তারপর থেকেই সু-বক্তা কানহাইয়া কুমারকে দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কংগ্রেস। আগামীকালই তা একেবারেই সম্পন্ন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
২০১৬ তে রাহুল গান্ধী JNU গিয়ে কানহাইয়াদের গ্রেফতারির প্রতিবাদ করেছিলেন৷ ছাড়া পেয়ে কনহাইয়াও রাহুলকে ধন্যবাদ জানান। তবে ২০১৯ এ যখন কানহাইয়াকে চার্জশিট দেওয়া হয়েছিল দেশদ্রোহীতার মমলায় তখন কংগ্রেস নেতারা এবং রাহুল গান্ধী চুপই ছিলেন৷ রাজনৈতিক পণ্ডিতরা রাহুলের কংগ্রেসের নীরবতাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কানহাইয়াকে সমর্থন করলে তাদের দেশবিরোধী হিসেবে প্রচার শুরু করত গেরুয়া শিবির। এই কারণেই ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আরজেডি-কংগ্রেস জুটি বেগুসরাই আসনে বিজেপির গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে কানহাইয়াকে সমর্থন করেনি৷ চেষ লোকসভা নির্বাচনে বিজেপির সিংয়ের কাছে প্রায় ৪.২ লাখ ভোটে পরাজিত হন কানহাইয়া।
শেষ এক দশকে নরেন্দ্র মোদীর সামনে ঠিক কাকে কোন ইস্যুতে দাঁড় করাবে তা খুঁজে পায়নি বিজেপি বিরোধী দলগুলি৷ ঠিক সে সময়ই ২০১৬-র ৯ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্কের মাধ্যমে সংবাদমাধ্যমে শিরোনামে আসেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমার৷ এরপর কানহাইয়ার গ্রেফতারি, ছাড়া পাওয়া, ফিরে এসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উমর খালিদদের পাশে নিয়ে 'হম ক্যায় চাহতে, আজাদি, যো তুম না দোগে আজাদি তো হম ছিনকে লেঙ্গে আজাদি' স্লোগান তোলা! রাতারাতি দেশের বিজেপি বিরোধীদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন কানহাইয়া৷ এরপর যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে, সূত্রের খবর কানহাইয়ার কংগ্রেসে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications