রিপ্রোডাকশন হার ১–এর নীচে হলেও ভারতে ক্রমশঃ বাড়ছে ব্রেকথ্রু, দায়ী ডেল্টা প্লাস
রিপ্রোডাকশন হার ১–এর নীচে হলেও ভারতে ক্রমশঃ বাড়ছে ব্রেকথ্রু, দায়ী ডেল্টা প্লাস
কিছুটা হলেও স্বস্তির খবর। ভারতে কোভিড সংক্রমণের রিপ্রোডাকশন হার ১–এর নীচে নেমে এসেছে যার অর্থ হল ১০০ জন সংক্রমিত ব্যক্তি একশো জনেরও কম মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে (৮৯ জন)। আর বর্তমানে আর–ভ্যালু দাঁড়িয়ে রয়েছে ০.৮৯–তে। ভারতে কোভিড–১৯ পরিস্থিতি অনেকটাই শুধরাচ্ছে, ১৫০ দিনের কম সময়ের মধ্যে দেশে সক্রিয় করোনা কেস কমে ৩.৬ লক্ষতে দাঁড়িয়েছে।

ডেল্টার কারণে ব্রেকথ্রু
তবে ভারতে ব্রেকথ্রু সংক্রমণ বাড়ছে এবং প্রথম বা দু'টি ডোজের টিকাকরণের পরও ডেল্টা ভ্যারিয়ান্ট দায়ী এই ব্রেকথ্রু সংক্রমণের জন্য, এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান সার্স-কোভ২ জেনোমিক্স কনসোর্টিয়াম (ইনস্যাকগ)। তবে এটাও জানানো হয়েছে যে বর্তমানে ক্রমাগত টিকাকরণ কর্মসূচি রোগের তীব্রতা ও মৃত্যুকে হ্রাস করতে সক্ষম হয়েছে। ইনসাকোগের পক্ষ থেকে বলা হয়, 'ডেল্টা ভ্যারিয়ান্ট ভারতের প্রধান ভিওসি বর্তমান সময়ে। ভারতে ক্রমাগত করোনার প্রকোপ, একটি সংবেদনশীল জনসংখ্যা, সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস এবং সংক্রমণের জন্য দায়ী ডেল্টা।'

কেরল উদ্বেগ বাড়িয়েছে
দক্ষিণের রাজ্য কেরলে ব্রেকথ্রু সংক্রমণ ২০ হাজারের ঊর্ধ্বে, যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনও নতুন ভ্যারিয়ান্ট জন্মেছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভারতে কোভিড সংক্রমণ হওয়ার পেছনে এখনও পর্যন্ত ডেল্টাই রয়েছে। ডেল্টা প্লাসের কারণে মহারাষ্ট্রে কিছু মৃত্যু দেখা দিয়েছে, তবে তা এখনও পর্যন্ত উদ্বেগের কারণ হয়ে ওঠেনি কারণ দেশে এই ভ্যারিয়ান্ট সনাক্ত হওয়ার পর থেকে ডেল্টা প্লাসের ৬১টি নমুনা সনাক্ত করা হয়েছে।

ব্রেকথ্রু নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা ব্রিটেনের উদাহরণ দিয়েছেন এ ক্ষেত্রে। যেখানে এপ্রিল থেকে ব্রেকথ্রু কেসের সংখ্যা ১.২ লক্ষে পৌঁছেছে। তাঁরা জানিয়েছেন যে ভারতেও টিকাকরণ ব্রেকথ্রু ডেল্টার কারণে বাড়তে পারে বলে আশা করছেন।

ভারতে বাড়ছে ব্রেকথ্রু সংক্রমণ
দেশে জোর কদমে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। অনেকেরই ইতিমধ্যে করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরও দেশের প্রায় ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৬ শতাংশ কেরলের বাসিন্দা। যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ প্রায় স্থিমিত হয়ে এসেছে, সেহেতু বিশেষজ্ঞরা এই পর্যায়টিকে কড়া নজরে রাখছেন। অনেকেই মনে করছেন করোনার তৃতীয় ঢেউ বা উত্থানের সম্ভাবনা রয়েছে। কেরলের ওয়ানাড জেলা থেকেও ব্রেকথ্রু কেস পাওয়া গিয়েছে। যেখানে ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন ইতিমধ্যেই। কেরলের পরিস্থিতি পর্যালোচনা করার পর পাশের রাজ্য তামিলনাড়ু ও কর্নাটকের দিকেও বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।












Click it and Unblock the Notifications