বিজেপির মন্ত্রীই এবার ধরলেন 'হাত'! ২০২৪-এর লক্ষ্যে জোরদার লড়াই

২০২৪-এ লোকসভার লড়াই, দিল্লির মসনদে বসার লড়াই। তার আগেই অবশ্য বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে তৃণমূল (trinamool congress) যেমন সর্বভারতীয় হয়ে উঠতে চাইছে কংগ্রেসকে ভাঙিয়ে, অন্যদিকে কংগ্র

২০২৪-এ লোকসভার লড়াই, দিল্লির মসনদে বসার লড়াই। তার আগেই অবশ্য বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে তৃণমূল (trinamool congress) যেমন সর্বভারতীয় হয়ে উঠতে চাইছে কংগ্রেসকে ভাঙিয়ে, অন্যদিকে কংগ্রেসও (congress) হাত বাড়িয়েছে বিজেপির (bjp) দিকে। এদিন বিজেপির থেকে কংগ্রেসে যোগদান করেছেন উত্তরাখণ্ডের (uttarakhand) ক্যাবিনেট মন্ত্রী।

উত্তরাখণ্ডে বিজেপিতে ভাঙন

উত্তরাখণ্ডে বিজেপিতে ভাঙন

২০২২-এর ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। তার আগে পাহাড়ি এই রাজ্যে গেরুয়া শিবিরে বড় ভাঙন। এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সেখানকার পুষ্কর সিং ধামি সরকারের পরিবহণমন্ত্রী যশপাল আর্য। তাঁর ছেলে নৈনিতালের বিধায়ক সঞ্জীব আর্যও এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন। প্রসঙ্গত যশপাল আর্য মুক্তেশ্বরের বিধায়ক। তিনি উত্তরাখণ্ডের ছয়বারের বিধায়ক এবং দলিত নেতা।

দিল্লিতে যোগদান পর্ব

দিল্লিতে যোগদান পর্ব

কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই যোগদান পর্বের সঙ্গে জড়িয়ে। এদিন কংগ্রেসের সদর দফতরে দলের এআইসিসি সদস্য তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার উপস্থিতিতে যশপাল আর্য এবং সঞ্জীব আর্য কংগ্রেসে যোগ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, কংগ্রেসে যোগ দেওয়ার আগে যশপাল আর্য বিজেপির সদস্যপদে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি তিনি উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রীর পদেও ইস্তফা দিয়েছেন।

ঘরে ফেরা

ঘরে ফেরা

বাবা-ছেলে এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তাঁদের কংগ্রেসে যোগ দেওয়াকে ঘরে ফেরা বলে বর্ণনা করেছেন দলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছের বলে পরিচিত কেসি ভেনুগোপাল। কেননা ষশপাল আর্য এর আগে উত্তরাখণ্ডের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছেন। তার আগে যশপাল আর্য ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে উত্তরাখণ্ড বিধানসভার অক্ষ্যক্ষ ছিলেন। কেসি ভেনুগোপাল বলেছেন, বিজেপি থেকে কংগ্রেসের যোগ দেওয়াতে পরিষ্কার হয়ে যাচ্ছে , উত্তরাখণ্ডের হাওয়া কোন দিকে বইছে। রাজ্যের ভোটের আগে এটা খুশির ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি।

২০১৭ সালে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে যশপাল আর্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মূলত তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কাজে ক্ষুব্ধ হয়েই যশপাল আর্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি কংগ্রেস ছেলে সঞ্জীবকে নির্বাচনের টিকিট দিতেও রাজি ছিল না।

সকালে রাহুলের সঙ্গে কথা

সকালে রাহুলের সঙ্গে কথা

কংগ্রেসে যোগ দেওয়ার আগে এদিন সকালে যশপাল আর্য এবং তাঁর ছেলে সঞ্জীব আর্য দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। এঁরা যোগ দেওয়ায় দল উত্তরাখণ্ডে শক্তিশালী হবে বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। বর্তমানে বিজেপির তরফে ধামিকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত তিনি মেনে নিতে না পারার কারণেই দলত্যাগ বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+