উত্তরপ্রদেশের কানপুরে ট্রাক্টর উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৭, আহত বহু
বড়সড় সড়ক দুর্ঘটনা। একাধিক যাত্রীকে নিয়ে পুকুরে পড়ল ট্রাক্টর। ভয়াবহ এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে ১১ জন বাচ্চা আছে বলেও খবর। শুধু তাই নয়, ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত বলেও জানা
বড়সড় সড়ক দুর্ঘটনা। একাধিক যাত্রীকে নিয়ে পুকুরে পড়ল ট্রাক্টর। ভয়াবহ এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে ১১ জন বাচ্চা আছে বলেও খবর। শুধু তাই নয়, ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত বলেও জানা যাচ্ছে।

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উন্নাও থেকে একাধিক ভক্তদের নিয়ে একটি ট্রাক্টর আসার পথে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে।
কানপুর জেলার ঘাটামপুর এলাকাতে হঠাত করেই সমস্ত যাত্রীদের নিয়ে সেটি উলটে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ট্রাক্টরে এতটাই যাত্রী ছিল যে সের বহন ক্ষমতা না রাখতে পেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনা সামনে আসার পরেই ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণাও করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখছেন, কানপুরের দুর্ঘটনাতে আমি মর্মাহত। যারা স্বজন হারালেন তাঁদের প্রতি আমার সমবেদনা। স্থানীয় প্রশাসনে তরফে সবধরণের সহযোগিতা করা হচ্ছে বলেও লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবারকে দু লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলেও টুইটে উল্লেখ প্রধানমন্ত্রীর।
Distressed by the tractor-trolley mishap in Kanpur. My thoughts are with all those who have lost their near and dear ones. Prayers with the injured. The local administration is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 1, 2022
অন্যদিকে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি জানিয়েছেন, জেলাশাসক এবং দুই উচ্চ পদস্থ আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যুদ্ধকালীন তপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। আহতদের তৎপরতার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও টুইট তাঁর। পুরো বিষয়টি তাঁর দফতর নজর রাখছে বলেও উল্লেখ করেছেন যোগী আদিত্যনাথ।
जनपद कानपुर में हुई सड़क दुर्घटना अत्यंत हृदय विदारक है।
— Yogi Adityanath (@myogiadityanath) October 1, 2022
जिलाधिकारी एवं अन्य वरिष्ठ अधिकारियों को तत्काल मौके पर पहुंचकर युद्ध स्तर पर राहत व बचाव कार्य संचालित करने तथा घायलों के समुचित उपचार की व्यवस्था करने के निर्देश दिए गए हैं।
घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।
বলে রাখা প্রয়োজন, গোটা দেশ উৎসবের মেজাজে। সামনেই দশেরা। আর এই সময়ে ভয়াবহ এই দুঘটনার খবর সামনে আসতেই শোক স্তব্ধ গোটা দেশ। শোকে ভেঙে পড়েছেন মৃতদের আত্মীয়রা। চারপাশ জুড়ে শুধুই কান্নার আওয়াজ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা। এমনটাই খবর সামনে আসছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications