রামায়ণের দোহাই দিয়ে ভারতের কাছে ওষুধ চাইল ব্রাজিল, ফেরাননি মোদী
রামায়ণের দোহাই দিয়ে ভারতের কাছে ওষুধ চাইল ব্রাজিল, ফেরাননি মোদী
করোনা ভাইরাসের মোক্ষম ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। এই ওষুধ পেতে এখন মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন দেশ। ভারতের কাছে ওষুধ চেয়ে রীতিমত হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিেডন্ট। ব্রাজিল অবশ্য আমেরিকার মত দাপট দেখানোর সাহস দেখায়নি। তবে রামায়ণের দোহাই দিয়ে ওষুধ চেয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। মোদী তাতে সাড়া দিয়ে ওষুধ পাঠিয়েও দিয়েছেন।

ভারতের কাছে ওষুধ ভিক্ষা ব্রাজিলের
রামায়ণের তুলনা টেনে ভারতের কাছে করোনা মোকাবিলায় ওষুষ হাইড্রোসক্সিক্লোরকুইন চেয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। রামায়নের তুলনা টেনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন হনুমান যেমন লক্ষণকে বাঁচানোর জন্য পাহাড় তুলে এনে জীবনদায়ী ওষুধ তৈরিতে সাহায্য করেছিল। সেরকমই যেন ভারত তাঁর ভাইকে বাঁচাতে সাহায্য করে।

ওষুধ পাঠিয়েছে
ব্রাজিলের অনুরোধ শোনার পরেই করোনা ভাইরাস মোকাবিলায় সেখানে ওষুধ পাঠিয়েছে ভারত। তারপর প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছে ব্রাজিল সরকার। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে আমেরিকাও ভারতের কাছে দাবি জানিয়েছে। সেই দাবিতে প্রচ্ছন্ন হুমকি ছিল। এই নিয়ে ভারতের রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

করোনা সংক্রমণে বিপর্যস্ত বিশ্ব
করোনা সংক্রমণে কাবু আমেরিকা, ইতালি, স্পেন। আমেরিকায় মৃত্যু ১১,০০০ ছাড়িয়েছে। ইতালি এবং স্পেনের অবস্থাও অত্যন্ত সংকটজনক। ইতালি, স্পেন থেকে আক্রান্তদের চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। আক্রান্তের সংখ্যা ৫০০০ অতিক্রম করেছে।












Click it and Unblock the Notifications