ঠাঁই হল না 'ডিকশনারি'-র, গোয়া ফিল্ম ফেস্টিভালে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ব্রাত্য বসুর
ঠাঁই হল না 'ডিকশনারি'-র, গোয়া ফিল্ম ফেস্টিভালে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ব্রাত্য বসুর
গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ডিকশনারি। এতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন ২৫টি ছবির মধ্যে বেছে বেছে তাঁর ছবিটিকেই বাদ দেওয়া হয়েছে গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে। এই নিয়ে বিজপির ষড়যন্ত্র দেখছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ার সরকার বিজেপির। খুব সম্প্রতি গোয়ায় পা রেখেছে তৃণমূল কংগ্রেস। এবং ৩ মাসের মধ্যে গোয়া দখলের চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু অভিযোগ করেছেন,রাজনৈতিক কারণেই গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে তাঁর ছবিটা বাদ দেওয়া হয়েছে। ছবিটি বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে নামের বানানে ভুল ছিল।
ব্রাত্য বসু অভিযোগ করেছেন, নামের বানান বি এর জায়গায় ডি গেছে! অর্থাৎ, দত্ত বসু লেখা হয়েছে। মন্ত্রী দাবি করেছেন কারণটা অত্যন্ত হাস্যকর। তাঁর কাছে যে চিঠি এসেছে, ওয়েবসাইটে যখন নামটা দিয়েছে, সেখানে নামের বানান ঠিক'।
কাজেই নামের বানান ভুল ছিল এমন অজুহাত দিয়ে তাঁর ছবি বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্রাত্য বসু।
এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে ছবিটি ছেঁটে ফেলা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। এমনকি তাঁর প্রযোজককে নাকি বলা হয়েছে, তাঁদের প্রোডাকশন হাউসের অন্য কোনও ছবি দেখানো যেতে পারে। কিন্তু ডিকশনারি নয়। এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ তাঁর ছবি আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাওয়া। তা সত্ত্বেও সেটা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
'ডিকশনারি' ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। রয়েছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, আবির চ্যাটার্জি । ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। এখনও পর্যন্ত যেকটি সিনেমা হলে চলেছে সব জায়গায় হাউসফুল হয়েছে বলে দাবি করেছেন ব্রাত্য বসু। যদিও ব্রাত্য বসুর এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার। তিনি পাল্টা দাবি করেছেন অকারণে তাঁদের নিশানা করা হয়েছে। গোয়া ফিল্ম ফেস্টিভালের সঙ্গে রাজনীতিক কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications