'ব্রেন ডেথ' মহিলার হৃদপিণ্ড প্রাণ বাঁচাল ৬২ বছরের বৃদ্ধের

মুম্বই, ২৯ এপ্রিল : মুম্বইয়ের বাসী থেকে মুলান্ড পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। তবে এই রাস্তাটিকে গ্রিন করিডোর বানিয়ে মাত্র ১৬ মিনিটে বাসী থেকে মুলান্ডের একটি নামী হাসপাতালে পৌঁছে গেল পঞ্চাশ বছর বয়সী এক মহিলার হৃদপিণ্ড। আর তাতেই প্রাণ বাঁচল এক ৬২ বছরের বৃদ্ধের। [কামড়ে দেওয়া সাপকে জ্যান্ত গিলে ফেলে ঝাড়খণ্ডের সুরেন্দ্র সুস্থও আছেন]

মহিলাটি এক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হন। এরপরে তাঁকে চিকিৎসার পরে 'ব্রেন ডেথ' ঘোষণা করেন চিকিৎসকেরা। সেই থেকে তিনি হাসপাতালেই জ্যান্ত লাশ হয়ে পড়েছিলেন। [কানে পিঁপড়ের বাসা নিয়ে বাস কিশোরীর, তাজ্জব চিকিৎসকেরা]

'ব্রেন ডেথ' মহিলার হৃদপিণ্ড প্রাণ বাঁচাল ৬২ বছরের বৃদ্ধের

অন্যদিকে মুলান্ডের হাসপাতালে ভর্তি এক বৃদ্ধের হৃদপিণ্ড প্রায় অকেজো হয়ে গিয়েছিল। ভালো করে রক্ত পাম্প করতে পারছিল না। এই অবস্থায় হার্ট ট্রান্সপ্লান্টেশন করলেই একমাত্র বাঁচা সম্ভব ছিল। [ ৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর]

সেই মতো এই মহিলার খোঁজ পাওয়া যায়। এরপর মহিলার পরিবারের ইচ্ছায় সেই হৃদপিণ্ড নিয়ে এসে বৃদ্ধের শরীরে প্রতিস্থাপিত করা হয়েছে। তবে এখনও আইসিসিইউতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ওই বৃদ্ধ। [একবার ডেলিভারিতেই একসঙ্গে চারটি শিশুর জন্ম দিলেন মা]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+