যোগীর রাজ্যে ফের মাথা কাটা গেল আম্বেদকরের মূর্তির, ছিঃ ছিঃ চারিদিকে
এবার মাথা ভেঙে ফেলা হল বিআর আম্বেদকরের একটি মূর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে।
সারা দেশে মূর্তি ভাঙার খেলায় মেতেছে একদল দুর্বৃত্ত। লেনিন, পেরিয়ার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কার্ল মার্কস, নেতাজি, গান্ধীজির পর ফের এক গুনিজনের মূর্তিতে আঘাত পড়ল। এবার মাথা ভেঙে ফেলা হল বিআর আম্বেদকরের একটি মূর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে।

এই নিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যে দ্বিতীয়বার আম্বেদকরের মূর্তির উপরে দুর্বৃত্তদের রোষ গিয়ে পড়ল। এর আগে গত বুধবার মেরঠে আম্বেদকরের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
BR #Ambedkar 's statue vandalized in Azamgarh, police at the spot pic.twitter.com/QkrehFKMis
— ANI UP (@ANINewsUP) March 10, 2018
এই মূর্তি ভাঙার খেলা শুরু হয় ত্রিপুরায় বিজেপি জেতার পর। ভ্লাদিমির লেনিনের দুটি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তারপরে দেশের নানা প্রান্তে একে একে গুনিজনদের মূর্তি ভাঙা শুরু হয়েছে।
দেশের নানা প্রান্তে মূর্তি ভাঙা রুখতে কেন্দ্র ততপর হয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সব রাজ্যকেই। এই ঘটনায় অভিযুক্তদেরও কড়া শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications