তৃতীয় দফার ভোটগ্রহণের মুখে বিজেপিতে যোগ মহাজোট প্রার্থীর! নির্বাচন বাতিলের দাবি কংগ্রেসের
তৃতীয় দফার ভোটগ্রহণের একদিন আগেই একটি কেন্দ্রের নির্বাচন বাতিলের দাবি তুলল কংগ্রেস। অসমের তমুলপুর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখার দাবি জানাল কংগ্রেস। প্রসঙ্গত এই কেন্দ্রে বিরোধী মহাজোটের প্রার্থী বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের রঙ্গজা খুনগুর বাসুমাতারি যোগ দিয়েছেন বিজেপিতে। আর এই কারণেই এই কেন্দ্রের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছে কংগ্রেস।

প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় কংগ্রেস মহাজোট
উল্লেখ্য, ৬ এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার বাংলার পাশাপাশি অসমেও অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। সেরাজ্যে এটাই অন্তিম দফার নির্বাচন। এই আবহে এই কেন্দ্রের প্রার্থীকে নিয়ে বিড়ম্বনা পড়ে কংগ্রেস এবং মহাজোট। শনিবার এই সংক্রান্ত আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে।

কমিশনের দ্বারস্থ মহাজোট
গত ১ এপ্রিল বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের রঙ্গজা খুনগুর বাসুমাতারি যোগ দিয়েছেন বিজেপিতে। আর এরপরই এই বিষয়ে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট। এই একই ইস্যুতে নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোড়া।

হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পদক্ষেপের দাবি
এদিকে এই মামলায় বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচন চলাকালীন বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করে হিমন্ত বিশ্ব শর্মাই এই দলবদলের ঘটনা ঘটিয়েছেন। এর আগে ৩১ মার্চ থেকে দুই দিনের জন্যে 'নিখোঁজ' হয়ে গিয়েছিলেন রঙ্গজা খুনগুর বাসুমাতারি। এরপরই টুইটে বিজেপি নেতার তরফে জানানো হয় যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। এদিকে প্রাক্তন বিপিএফ নেতার অভিযোগ, তাঁর পুরোনো দল তাঁকে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কোনও সাহায্য করেনি, তাই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন।

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
কংগ্রেসের অভিযোগ, 'এটা স্পষ্ট যে, যা চলছে তা নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধির লঙ্ঘন। আর তাই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অবেদন করছি আমরা। তাছাড়া আপাতত তমুলপুর কেন্দ্রের নির্বাচন বাতিল করা হোক।' এর আগেও হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিধায়ক কেনা বেচার অভিযোগ এনেছিল বিরোধীরা। এবার এর সঙ্গে যোগ হল প্রার্থী কেনা বেচার অভিযোগ।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications