বিয়েতে চাপ দেওয়ায় প্রেমিকাকে নির্মম ‘শাস্তি’! প্রেমিকের ‘কীর্তি’ শুনলে শিউরে উঠবেন

১৩ ডিসেম্বর থেকে নিখোঁজ তরুণী। চিরুণি তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে সাতদিন পর যে ঘটনা সামনে এল, তাতে শিউরে উঠতে হয়।

১৩ ডিসেম্বর থেকে নিখোঁজ তরুণী। চিরুণি তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে সাতদিন পর যে ঘটনা সামনে এল, তাতে শিউরে উঠতে হয়। জঙ্গল থেকে ওই তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তরুণীকে খুন হয়েছেন তাঁর প্রেমিকের হাতেই। বিয়েতে চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন করে প্রেমিক।

বিয়েতে চাপ দেওয়ায় প্রেমিকাকে কড়া ‘শাস্তি’! প্রেমিকের ‘কীর্তি’ শুনলে শিউরে উঠবেন

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরের সত্যবাদী এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত প্রেমিকার নাম সুস্মিতা বিসওয়াল। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক যুধিষ্ঠিরকে। প্রেমিকাকে খুনের দায়ে অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, প্রেমিকাকে গলা কেটে তিনি খুন করে ফেলে দিয়েছেন ভুবনেশ্বরের চাঁদাকা বনবিভাগের অধীনে মালিপাড়ার জঙ্গলে।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্থানীয় যুধিষ্ঠিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুস্মিতা। তিনি কিছুদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। অবশেষে তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেয় প্রেমিক যুধিষ্ঠির। ১৩ ডিসেম্বর থেকে সুস্মিতা নিখোঁজ।

পুলিশের কাছে যুধিষ্ঠির শিকার করেছে, সে সুস্মিতাকে প্রথমে ভুবনেশ্বরে নিয়ে আসে। তারপর মালিপাড়ার জঙ্গলে গলা কেটে খুন করে সুস্মিতাকে। ধৃত যুবককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+