সম্পর্ক ভাঙতে চায়নি প্রেমিক, তার জন্যে খুন করেছিল প্রেমিকা, ২ বছর পর মিলল মৃত্যুদণ্ডের সাজা
একদিকে আরজি কর মামলার মত গুরুত্বপূর্ণ মামলায় মূল দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদাহ কোর্ট। যে রায়ে কার্যত অখুশি চিকিৎসক মহল থেকে শুরু করে তরুণী চিকিৎসকের মা-বাবা প্রত্যেকে। আপাতত, এই মামলার সাজা নিয়ে নতুন করে তোলপাড় রাজ্য। তবে অন্যদিকে, আরও এক হত্যা মামলায় দেশের অপর প্রান্তে আদালত শোনাল মৃত্যুদণ্ডের সাজা।
কেরলে এক ২৪ বছর বয়সী মহিলা তার প্রেমিককে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে। প্রায় ২ বছর শুনানি চলার পর, রায় ঘোষণা হল সোমবার। গ্রীশমা নামের ওই মহিলা তাদের প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তার ২৩ বছর বয়সী প্রেমিক শ্যারন রাজকে বিষ খাইয়েছিলেন বলেই মামলায় প্রমাণ মিলেছে।

কেরলের নিম্ন আদালত, গত সপ্তাহে গ্রীশমা এবং তার কাকুকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে। আর আজ তাঁদেরকে মৃত্যদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। নিম্ন আদালত পর্যবেক্ষণ করেছে যে, অপরাধের গুরুত্বের উপর অভিযুক্তের বয়স বিবেচনা করার দরকার নেই। সে ঘৃণ্যতম অপরাধ করেছে, তাই সে মৃত্যুদণ্ডের সাজা পেল। অন্যদিকে, অভিযুক্তের পক্ষের আইনজীবী তার মক্কেলের অ্যাকাডেমিক কৃতিত্ব, পূর্বে কোনও অপরাধমূলক ইতিহাস নেই এবং সে তার পিতামাতার একমাত্র কন্যা বলে সাজা দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা চেয়েছিল। তবে আদালত এই আবেদনকে মান্যতা দেয়নি।
অপরাধ প্রমাণের জন্য প্রসিকিউশন পরিস্থিতিগত, ডিজিটাল এবং বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে শাস্তি বিবেচনা করেছে। আজকের রায়ের পর ভুক্তভোগীর আইনজীবী বলেছেন যে তিনি "আস্থা" রেখেছিলেন আদালতের ওপর। আর আদালত তাঁর প্রমাণগুলিকে মান্যতা দিয়েছে।
এই প্রসঙ্গে বিশেষ পাবলিক প্রসিকিউটর ভিএস ভিনেথ কুমার বলেন, "আদালতে আমি যখন ফাইট করছিলাম, তখন আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। আমি যুক্তি দিয়ে বলেছিলাম যে এটি বিরল মামলার প্রকৃষ্ট উদাহরণ। আর এক্ষেত্রে মৃত্যুদণ্ড অবশ্যই হওয়া উচিত। আদালত সেই আবেদনকে মান্যতা দিয়েছে। এটি একটি দৃষ্টান্তমূলক রায়"।
প্রসঙ্গত, ২০২২ সালে, গ্রীশমা তার প্রেমিককে প্যারাকাট নামের ভেষজনাশক দিয়ে আয়ুর্বেদিক টনিক তৈরি করে দিয়েছিলেন। সেই টনিক পান করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মহিলার প্রেমিক শ্যারন রাজ। তিনি ১১ দিন পরে মাল্টি অর্গান ফেলিয়র নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিলনাড়ুর একজন সেনার সাথে গ্রীশমার বিয়ের আয়োজন করার পর শ্যারন রাজ তাদের সম্পর্ক শেষ করতে অস্বীকার করেছিলেন। আর তাতেই বিপদ বুঝে তাঁকে হত্যার ষড়যন্ত্র করেন ওই মহিলা।
কর্মকর্তাদের মতে, গ্রীশমা এর আগে ফলের রসে প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে রাজকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিক্ত স্বাদের কারণে তিনি এটি পান করতে অস্বীকার করার পরে তা করতে ব্যর্থ হন। একাধিকবার তাঁকে খুন করার ছক কষেছিলেন ওই মহিলা। শেষমেশ সাফল্যও পান। তবে রাজের পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। শ্যারন রাজ, তিরুবনন্তপুরম জেলার পরশলার বাসিন্দা, বিএসসি রেডিওলজির ছাত্র ছিলেন, বলে জানা গেছে।
গ্রীশমাকে হত্যা সহ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তার কাকু, নির্মলকুমারন নায়ারকে প্রমাণ ধ্বংসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তের মাকেও হেফাজতে নেওয়া হয়েছিল। তবে প্রমাণের অভাবে তাঁকে বেকসুর খালাস করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications