রেস্তোরাঁ সহ অন্যান্য জায়গায় বয়কট করা হোক চাইনিজ খাবার, দাবি রামদাস আটওয়ালের
রেস্তোরাঁ সহ অন্যান্য জায়গায় বয়কট করা হোক চাইনিজ খাবার, দাবি রামদাস আটওয়ালের
ভারত–চিন সীমান্তের অশান্তির জেরে অনেক ভারতীয় চিনা পণ্য, অ্যাপ বর্জন করার পথে হাঁটছেন। সেই জোয়ারে গা ভাসালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। তিনি দাব করেছেন যে চিনা খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক এবং যে সব রেস্তোরাঁয় চাইনিজ খাবার বিক্রি হয় তার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হোক। তিনি দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করে বলেন, 'আমি মানুষের কাছে আবেদন করব যে তাঁরা যেন চিনা খাবার বয়কট করেন।’

বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে চিনের গালওয়ান উপত্যকার দাবিকে 'অতিরঞ্জিত ও অযোগ্য দাবি’ বলে সতর্ক করেছে। লাদাখের এই উপত্যকাতেই সোমবার রাতে চিন–ভারত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ও ২০ জন ভারতীয় সেনা শহিদ হন এই ঘটনায়। প্রায় ৪৫ বছর পর চিন ও ভারতের মধ্যে এ ধরনের অশান্তি ঘটল।
এদিকে, বৃহস্পতিবার, ভারতের ছোট ও মাঝারি আকারের সংস্থাগুলির লাদাখে চিনের আগ্রাসনের তীব্র সমালোচনা প্রকাশ করার জন্য খেলনা এবং টেক্সটাইল সহ ৫০০ চিনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে বুধবার এ নিয়ে বিক্ষোভও দেখানো হয় এবং চিনের তৈরি পণ্য নষ্ট করে দেওয়া হয়, সঙ্গে চলতে থাকে 'চায়না গেট আউট’ স্লোগান। গিমালয়ের এই সংঘর্ষটি করোনা ভাইরাস মহামারির মধ্যেই চিন–বিরোধী মনোভাবকে আরও তাঁতিয়ে দিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications