কলকাতায় ওয়েব সিরিজের আড়ালে নীলছবি! ২১ বছরের যুবককে দিয়ে করানো হল ঘৃণ্য কাজ
ওয়েব সিরিজের আড়ালে কলকাতায় নীলছবির শুটিং! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগে পুলিশের দ্বারস্থ ২১ বছরের এক যুবক। গত কয়েকমাস আগে একই ভাবে কলকাতায় ওয়েব সিরিজ তৈরির আড়ালে নীল ছবি তৈরির বড়সড় কে
ওয়েব সিরিজের আড়ালে কলকাতায় নীলছবির শুটিং! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগে পুলিশের দ্বারস্থ ২১ বছরের এক যুবক। গত কয়েকমাস আগে একই ভাবে কলকাতায় ওয়েব সিরিজ তৈরির আড়ালে নীল ছবি তৈরির বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

মহিলা-পুরুষ সহ বেশ কয়েকজন গ্রেফতার হন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ঘটনাস্থল একই ভাবে নিউ টাউনের বিলাশবহুল হোটেল।
ওই যুবকের অভিযোগ, গত কয়েকদিন আগে শোভাবাজারে একটি ফুলবল ম্যাচ খেলা চলাকালীন এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। সেই সময়ে তাঁকে ওয়েব সিরিজে কাজের সুযোগ করে দেবে বলে আশ্বাসও নাকি দেন তিনি। এমনকি এতে অভিনয় করে মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব বলেও নাকি ওই ব্যক্তি জানায় বলে অভিযোগ ওই যুবকের।
বিষয়টিতে রাজি হয়ে যান। আর এভাবেই নীল ছবির জগতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওই যুবকের।
ওই যুবক দাবি, ওই ব্যক্তি বেলঘড়িয়া অঞ্চলে ভাড়া থাকেন। আদৌতে মালদহের বাসিন্দা বলে দাবি। গত কয়েকদিন তাঁকে অভিযুক্ত ওই ব্যক্তি রাজারহাটের একটি হোটেলে আসতে বলে। সেই মতো সেখানে যান। কার্যত হোটেলে ভিতরে ঢুকে চমকে যান যুবক। দাবি, সেখানে কোনও ওয়েব সিরিজের শুটিং নয়, বরং নীল ছবির শুটিং চলছিল বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসতে চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এই কাজ করলে ২০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান। কার্যত জোর করেই নীল ছবির কাজ তাঁকে দিয়ে করানো হয় বলে অভিযোগ। কিন্তু তাতে কোনও টাকা দেওয়া হয়নি বলে দাবি।
জানা যায়, এই ঘটনার পর থেকেই একটা অবসাদ তাঁকে ঘিরে ধরছিল। সম্প্রতি ওই ছবির ক্লিপ অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। আর তা জানতে পেরেই নির্জাতিত ওই যুবক অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে। দ্রুত ছবিগুলি সরিয়ে দেওয়ার আবেদন জানান। পালটা তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
আর এরপরেই নিউ টাউন থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ করেন ওই যুবক। জানা গিয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগে ওয়েব সিরিজের আড়ালে নীল ছবি করা হচ্ছে বলে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা।












Click it and Unblock the Notifications