বৃষ্টির আশায় বাচ্চা ছেলেকে নগ্ন করে সারা গ্রাম ঘোরাল গ্রামবাসীরা
বেঙ্গালুরু, ১৭ জুন : এবছর প্রবল খরার মুখে পড়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটক। ফসলের প্রভূত ক্ষতি হয়েছে। এমনকী পানীয় জলের সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে। আর তাই বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে একটি ছেলে শিশুকে নগ্ন করে ঘোরানো হল।
ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!
'হেয়ার ট্রান্সপ্লান্ট' করিয়ে মৃত চেন্নাইয়ের মেডিক্যাল পড়ুয়া
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গা জেলায়। এই জেলাটিতে জলকষ্ট এবছর তীব্র আকার নিয়েছে। তার থেকে রেহাই পেতেই এই অদ্ভুত আচার বলে জানিয়েছে গ্রামবাসীরা।

গত ১০ জুন স্থানীয় পান্ডারাহল্লিতে ঘটনাটি ঘটেছে। এটির ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে, শিশুটিকে নগ্ন করে মূর্তি সাজিয়ে পুজো করছে গ্রামবাসীরা। এরপর শিশুটিকে নগ্ন অবস্থাতেই সারা গ্রামে ঘোরানো হচ্ছে ও ঢাকের আওয়াজে সারা গ্রাম মেতে রয়েছে।
বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে
১৫ ফুট সমাধির নিচ থেকে ১৫ দিন পরে জ্যান্ত ফিরলেন স্বঘোষিত গুরু
জানা গিয়েছে, পরে পুজো-আচ্চা মিটে যাওয়ার পরে বাচ্চাটিকে নতুন কাপড় পরানো হয়েছে। বৃষ্টির কামনাতেই শিশুটিকে ধরে এনে এমন আচার পালন করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications