Lok Sabha Elections:লোকসভা ভোটের আগে বড় চমক বিজেপির, হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন অলিম্পিকে পদকজয়ী বক্সার
দুয়ারে লোকসভা ভোট, তার আগে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। হাত ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। লোকসভার আগে বড় চমক দিল বিজেপি শিবির।
বিজেপিতে যোগ দিলেন দেশের প্রথম অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং ২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন বিজেন্দ্র সিং। প্রথম নির্বাচনেই দক্ষিণ দিল্লি থেকে তাঁকে প্রার্থী করেছিল দল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি নেতা রমেশ বিধুরির কাছে হেরে যেতে হয় তাঁকে। এরপর আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না তারকা এই বক্সার।

বুধবার বিজেপিতে যোগ দেওয়ার পর বক্সার বিজেন্দ্র সিং বলেন, "দেশের উন্নয়নের জন্য এবং মানুষের সেবা করতে আমি আজ বিজেপিতে যোগ দিলাম। আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েছিলাম। আমি চাই দেশের উন্নয়নের জন্য কিছু করতে। "
দেশের কুস্তিগীরদের একাংশ যখন বিজেপির ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সার বিজেন্দ্র সিংকে। কংগ্রেসি রাজনীতিতে তরুণ মুখ হিসাবেও তাঁর পরিচিতি ছিল। রাহুল গান্ধী যেদিন কেরলের ওয়েনাডে কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন সেই দিনেই দিল্লির বুকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজেন্দ্র সিং। যা কংগ্রেসের কাছে বড় ধাক্কা।
রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'য় বক্সার বিজেন্দ্র সিংয়ের উপস্থিতি অনেকেরই নজর কেড়েছিল। এছাড়াও কংগ্রেসের সদস্য হিসাবে বহুবারই তিনি আক্রমণ দিয়েছেন মোদী শিবিরকে। মোদী বিরোধী হিসাবেও বিজেন্দ্র সিং রাজনীতিতে নজরও কেড়েছেন। বিশেষ কুস্তিগীরদের আন্দোলন পর্বে তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি টুইট পুনরায় পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন
মথুরা থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে গত কয়েকদিন ধরে সিংয়ের নাম আলোচনায় ছিল, যেখানে অভিনেত্রী এবং বর্তমান বিজেপি সাংসদ হেমা মালিনী আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।জাট সম্প্রদায়ভুক্ত প্রতিনিধি বিজেন্দ্র সিং কেবলমাত্র হরিয়ানা নয়, গোটা ভারতেই অত্যন্ত জনপ্রিয়। পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানেও রাজনৈতিক পরিসরে বিজেন্দ্র সিংয়ের প্রভাব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
#WATCH | Boxer & Congress leader Vijender Singh joins BJP at the party headquarters in Delhi#LokSabhaElections2024 pic.twitter.com/5fqOt9KIcp
— ANI (@ANI) April 3, 2024
বিজেন্দ্র সিংই প্রথম অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।২০১০ সালে বিজেন্দ্র ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পান। এবার লোকসভা লড়াইয়ে পদ্ম শিবিরের প্রার্থী হন কিনা বিজেন্দ্র সেটাই দেখার।












Click it and Unblock the Notifications