মমতাকে খুনের ফতোয়া : উত্তাল সংসদ, শুধু নিন্দা করেই দায় সারল বিজেপি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ফতোয়ায় বুধবার উত্তাল হল সংসদ। বিজেপির যুবনেতা যোগেশ ভর্সনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাল তৃণমূল কংগ্রেস।

নয়াদিল্লি, ১২ এপ্রিল : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ফতোয়ায় বুধবার উত্তাল হল সংসদ। বিজেপির যুবনেতা যোগেশ ভর্সনের "মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেব" মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি , বহুজন সমাজ পার্টি।

এদিন বিজেপির যুবনেতা ভর্সনের মন্তব্যের কড়া নিন্দা করে রাজ্যসভায় সপা সাংসদ জয়া বচ্চন বলেন, "মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে কেন্দ্রে আর গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। আপনারা গরু সুরক্ষা করছেন অথচ মহিলাদের উপর পাশবিক অত্যাচার নিয়ে কিছু করছেন না।"

মমতাকে খুনের ফতোয়া : উত্তাল সংসদ, শুধু নিন্দা করেই দায় সারল বিজেপি

যদিও এদিন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন,পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়েক সরকার যে কোনও ব্যক্তির ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে, ভার্সনের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "যে বা যাঁরা এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ।" পাশাপাশি বসপা নেত্রী মায়াবতী বলেন, "ভর্সনে যা বলেছে তা মেনে নেওয়া যায় না। শুধু নিন্দা করলে হবে না, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।"

প্রসঙ্গত, মঙ্গলবার সিউড়িতে আরএসএস-এর হনুমানজয়ন্তী মিছিলে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে যোগেশ মন্তব্য করেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মাথা কেটে আনতে পারলে আমি নিজে সেই ব্যক্তিকে ১১ লক্ষ টাকা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও সরস্বতী পুজো করতে দেন না. রামনবমীতে মেলা করতে দেন না, আর হনুমানজয়ন্তীকে মানুষের উপর লাঠি চালাল মমতার পুলিশ, মারধর করা হল নৃশংসভাবে। উনি ইফতার পার্টির আয়োজন করেন আর সবসময় মুসলিমদেরই সঙ্গ দেন।"

বিজেপিও এই ঘটনার নিন্দা করেছে। তবে যোগেশের বিরুদ্ধে দলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+