গুজরাতের জলসীমায় পাক নৌকা,চূড়ান্ত সতর্কতায় বিএসএফ

গুজরাতের জলসীমায় গত ২ দিন ধরে ক্রমাগত একের পর এক পরিত্যক্ত পাকিস্তানি নৌকা ঘুরতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ৪ টি পাকিস্তানি নৌকাকে আটক করেছে ভারতীয় সেনার বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসফ।

আমেদাবাদ, ৩ ফেব্রুয়ারি: গুজরাতের কোটেশ্বরের জলসীমায় গত ২ দিন ধরে ক্রমাগত একের পর এক পরিত্যক্ত পাকিস্তানি নৌকা ঘুরতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ৪ টি পাকিস্তানি নৌকাকে আটক করেছে ভারতীয় সেনার বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসফ। তারপরই চূড়ান্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গুজরাতের সিরক্রিক এলাকার জলসীমায়।

ইস্ততত ঘুরতে থাকা ওই পরিত্যক্ত পাকিস্তানি নৌকাগুলি , ভারতীয় সেনার তরফে জলপথে টহলদারির সময় নজরে আসে। ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২৬/১১ মুম্বই হামলার সময় জলপথেই পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকে হামলা চালায় ভারতে।

গুজরাতের জলসীমায় পাক নৌকা,চূড়ান্ত সতর্কতায় বিএসএফ

বিএসএফ-এর অনুমান, নৌকা গুলিতে নিশ্চিতভাবে পাকিস্তানি নাগরিক ছিল। দূর থেকে ভারতীয সেনার জলপথে টহলদারি দেখতে পেয়ে , তারা নৌকা ছেড়ে পালায়। এখনও পর্যন্ত ওই নৌকা গুলি থেকে প্রচুর পরিমাণ খাদ্য সমাগ্রী উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে এই খাদ্য সামগ্রী অনেক দিনের জন্য মজুত ছিল।

সূত্রের দাবি, সারা ভারতে নিরাপত্তার কড়াকড়ির কারণে, জলপথে ভারতের প্রবেশ করে নাশকতা ঘটানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। জানা গিয়েছে, পাকিস্তানি সিন্ধ প্রদেশ থেকে এই নৌকা গুলি এসেছে। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, এগুলি শুধুই মাছ ধরার নৌকা, তাহলেও প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতের জলপথের নিরাপত্তা নিয়ে। কারণ পাকিস্তান থেকে এভাবে একের পর এক নৌকা যদি ভারতীয় জলসীমায় ঢুকে যায়, তাহলে জঙ্গিরা যেকোনও সময় সুযোগ নেওয়া চেষ্টা করতেই পারে। যদিও বিএসএফ- এর দাবি, নিরাপত্তা এখন আগের থেকে অনেক বেশি আটোসাঁটো করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+