পাক হামলায় জখম বিএসএফ জওয়ানের মৃত্যু: জল নেই, মায়ের চোখে শুধুই গর্ব!
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তে পাক সেনার গুলিতে শুক্রবার আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএসএৎ জওয়াম গুরনাম সিং। শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। রাতে তাঁর মৃত্যু হয়।
জম্মু, ২৩ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তে পাক সেনার গুলিতে শুক্রবার আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএসএৎ জওয়াম গুরনাম সিং। শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। রাত পৌনে বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার পাক স্নাইপারের টার্গেট হন গুরনাম। তারপর থেকেই হাসপাতালে ছিলেন তিনি। এদিন পাকিস্তানের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জবাব দিতে গিয়ে পাকিস্তান রেঞ্জার, এক পাক সীমান্তরক্ষী ও এক জঙ্গি মারা যায় বিএসএফ-এর গুলিতে।

যদিও পাকিস্তান তাদের তরফে কোনও ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করছে।
গুরনামের মা জসওয়ান্ত কউর ছেলের মৃত্যুর খবর পেয়ে জানান, "ও (গুরনাম) আমায় বলেছিল আমি যদি মারা যাই তাহলে কেঁদো না। আমি একটুও কাঁদিনি। যাঁরা দেশের জন্য প্রাণ দেয় আমি তাদের সকলের জন্য গর্বিত। শুধু একটাই আক্ষেপ যদি ও সম্ভাব্য সেরা চিকিৎসাটুকু পেত..."
গুরনামের মায়ের আক্ষেপ, "ওরা বলল আমার ছেলেকে বক্সিনগরের এই হাসপাতালে নিয়ে আসার জন্য। যদি বিএসএফ-এর নিজস্ব ডাক্তার এবং হাসপাতাল থাকত তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচানো যেত।"












Click it and Unblock the Notifications