নতুন সপ্তাহ শুরু হবে বুস্টার ডোজ দিয়ে, জেনে নিন টিকা পাওয়ার নিয়মানুবর্তিতা

নতুন সপ্তাহ শুরু হবে বুস্টার ডোজ দিয়ে, জেনে নিন টিকা পাওয়ার নিয়মানুবর্তিতা

নয়াদিল্লি : ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা টিকার প্রিকশন ডোজ দেওয়া। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়েছে, এই প্রিকশন ডোজ নেওয়ার জন্য নাম রেজিস্টার করার দরকার নেই। দ্বিতীয় টিকা নেওয়ার ৩৯ সপ্তাহ পরে এই ডোজ নেওয়া যাবে।

কীভাবে মিলবে টিকা?

কীভাবে মিলবে টিকা?

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রেশন করার দরকার নেই এই ডোজ পাওয়ার জন্য। দু'টি করোনা টিকার ডোজ যাঁরা নিয়েছেন তাঁরা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েই অ্যাপয়েন্টমেন্ট করবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। তারপর টিকা পাওয়া যাবে।

কারা পাবেন?

কারা পাবেন?

টিকা পাবেন শুধুমাত্র কোমর্বিডিটি থাকা স্বাস্থকর্মী, ফ্রন্টলাইন কর্মী, ষাটোর্ধ্ব নাগরিকরা এই ডোজ নিতে পারবেন। ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই তিনি তৃতীয় ডোজের কথা প্রথম বলেছিলেন। যদিও তার আগে আইসিএমআর বলেছিল বুস্টার ডোজ নিয়ে এখনই কিছু ভাবছে না সরকার। আগে প্রথম দুই ডোজ সমস্ত নাগরিক পাবেন তারপর বুস্টার ডোজ নিয়ে ভাববে কেন্দ্র। তার আগে কিছু ভাবা হচ্ছে না। তারপর 'হু' তৃতীয় ঢেউয়ের কথা জানায়। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুস্টার ডোজের কথা ঘোষণা করেন। এই ডোজ পেতে গেলে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরেই এই ডোজ মিলবে। কোভ্যাক্সিন কোভিশিল্ড, যে টিকাই আপনি নিন না কেন সেই টিকারই বুস্টার নিতে হবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র।

কী কী ডকুমেন্ট থাকলে এই টিকা মিলবে?

কী কী ডকুমেন্ট থাকলে এই টিকা মিলবে?

কেন্দ্র জানিয়েছে আধার কার্ডের পাশাপাশি আপনার যদি ইপিআইসি, পাসপোর্ট, প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্স , এনপিআরের মধ্যে থাকা স্মার্ট কার্ড, ছবি সহ পেনশন ডকুমেন্ট থাকলে মিলবে টিকা।

প্রসঙ্গত, শুক্রবার দেশের টিকাকরণ ১৫০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ওইদিনই টিকা নেন ৮১ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট করে বলেন, 'টিকাকরণের ফলেই দেশে বহু মানুষ প্রাণে বেঁচেছে।' টুইটে সকলকে করোনা বিধি মেনে চলার কথা বলেন তিনি।


এদিকে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। মাত্র ১০ দিনের মধ্যে দৈনিক সংক্রমণ মাত্র ১০ হাজার থেকে দেড় লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+