গুজরাত ভোটে চলছে হাজার কোটি টাকার বেটিং, কোন দলের নামে কত টাকার বাজি জানেন

ভোটের বাজারে নেমে পড়েছে বুকিরা। অন্তত ১ হাজার কোটি টাকার অবৈধ বেটিং চলছে গুজরাতে।

গুজরাত ভোট নিয়ে সারা দেশের উৎসাহ চরমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের জনতা কাদের হাতে ক্ষমতা দেয় তা জানতে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আর সেটাকেই কাজে লাগিয়ে ভোটের বাজারে নেমে পড়েছে বুকিরা। অন্তত ১ হাজার কোটি টাকার অবৈধ বেটিং চলছে গুজরাতে।

গুজরাত ভোটে চলছে হাজার কোটি টাকার বেটিং, কোন দলের নামে কত টাকার বাজি জানেন

জানা গিয়েছে, বেটিংয়ে এখনও কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তবে ফারাক আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। এক টাকায় বিজেপির জয়ে পাওয়া যাবে ১.২৫ টাকা। অন্যদিকে কংগ্রেসের দর ১ টাকায় ২ টাকা।

কয়েকদিন আগে পর্যন্তও কংগ্রেস দরাদরিতে অনেক পিছনে ছিল। তবে যত সময় এগিয়ে আসছে, ততই কংগ্রেসের দর বাড়ছে। আগে যেখানে কংগ্রেসের দর ছিল ১ টাকায় ৭ টাকা। এখন তা কমে ১ টাকার ২ টাকা হয়েছে। অর্থাৎ বুকিদের রেটিংয়েও কংগ্রেস লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে।

ভোটের বাজারে নেমে পড়েছে বুকিরা। অন্তত ১ হাজার কোটি টাকার অবৈধ বেটিং চলছে গুজরাতে।

যদিও বুকিদের অধিকাংশই বলছে, বিজেপির জয় একপ্রকার নিশ্চিত। ২০১২ সালে বিজেপি ১১৯টি আসন পায়। আর এবার কী হবে? একটি অংশ বলছে, বিজেপি ১১৮টির মতো আসন পাবে। আর একটি অংশের মত, বিজেপি পাবে ১০০টি আসন। অন্যদিকে কংগ্রেস পাবে ৮০টি আসন।

ওয়ানইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে এক বুকি জানিয়েছে, বিজেপির জয় নিশ্চিত। নরেন্দ্র মোদী এখনও রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মানুষ। তাঁকে দেখেই মানুষ বিজেপিকে ভোট দেবে। তবে জিএসটি ও পতিদারদের ইস্যুকে সামনে রেখে কংগ্রেস আগের চেয়ে সম্মানজনক জায়গায় পৌঁছবে। শহরাঞ্চলে লড়াই হলেও গ্রামীণ এলাকায় বিজেপি সহজেই জিতবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+