অমিত শাহের দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, উচ্চ সতর্কতা জারি নর্থব্লকে
ভোটেক আবহের মাঝে অমিত শাহের দফতরে হুমকি মেল। বোমা মেরে স্বরাষ্ট্রমন্ত্রক উড়িয়ে েদওয়ার হুমকি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির নর্থ ব্লক। দমকল থেকে বম্বস্কোয়াড পৌঁছে গিয়েছে সেখান। তল্লাশি চালানো হচ্ছে গোটা নর্থ ব্লকে। কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কোথা থেকে ইমেলটি এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত ইমেলের সোর্স জানা যায়নি। গত কয়েক মাসে দেশের একাধিক শহরে বোমা রাখার হুমকি মেল এসেছে। কখনও বিমানবন্দরে তো কখনও স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি মেল এসেছে। এবার একেবারে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি মেলে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

দুপুর ৩টে নাগাদ একটি ইমেল এসে পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রকে। তাতে লেখা ছিল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদ ভবনের নর্থব্লকে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিস। মেলটি আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয় নর্থব্লকের। প্রসঙ্গত উল্লেখ্য শীতকালীন অধিবেশনের সময় সংসদ ভবনে গ্যাস অ্যাটাকের ঘটনা ঘটেছিল। দর্শকাসনে থাকা ২ জন গ্যাসস্ট্রিক নিয়ে সংসদের ওয়েেল ঝাঁপিয়ে পড়েছিল।
তারপরে নয়া সংসদ ভবনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল । প্রসঙ্গত উল্লেখ্য সংসদ হামলার বর্ষপূর্তির দিনই ঘটেছিল সেই ঘটনা। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। এদিকে লোকসভা ভোট শুরুর কয়েক মাস আগেই বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কলকাতা থেকে গ্রেফতার হয়েছিল দুই মূ ল অভিযুক্ত। তারপরকে বেঙ্গালুরু, দিল্লি সহ একাধিক মেট্রো সিটির একাধিক স্কুলে বোম রাখা রয়েছে বলে ইমেল এসেছিল।
এমনকী কলকাতা, দিল্লি সহ দেশের একাধিক মেট্রো শহর এবং বড় শহরের বিমানবন্দরগুলিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার মেল এসেছিল। তা নিয়ে খোঁজ খবরও হয়। পুলিশ তদন্তও চালাচ্ছে। কিন্ত কারা এই হুমকি মেল পাঠাচ্ছে তা এখনও প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications