সাত সকালে রাজধানীতে স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

রাজধানী দিল্লিতে সাত সকালে স্কুলে বোমাতঙ্ক। দিল্লির অমৃতা স্কুলে বোমাতঙ্কের ঘটনা ছড়িয়ে পড়েছে। দিল্লির পুস্পবিহারে স্কুলে ইমেল মারফৎ বোমা রাখার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ টিম।

খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা এই বোমা রাখার খবর পাঠিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। স্কুলের পড়ুয়াদের নিরাপদে রাখতে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীরা তৎপর হয়েছেন। সত্যিই স্কুলে কোথাও কোনও বোমা রাখা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বোমা

এপ্রিল মাসের ১২ তারিখের পর থেকে এই নিয়ে তৃতীয়বার কোনও ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। এর আগে রাজধানী দিল্লির সাদিক নগরে ইন্ডিয়ান স্কুলে এবং মথুরায় ডিপিএস স্কুলে একই ধরনের বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। ১২ এপ্রিল এবং ২৬ এপ্রিল একই ভাবে ইমেল মারফৎ বোমা রাখার খবর এসেছিল।

বোমা

যদিও দুটো ঘটনাই ভুয়ো ছিল বলে পুলিশ জানিয়েছে। ভুয়ো বোমাতঙ্কের খবর ছড়ানো হয়েছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ দিল্লির সাকেতে বোমাতঙ্কের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। বোমা রাখার খবর পাওয়ার পরেই গোটা স্কুল খালি করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তেমন কোনও বোমা পাওয়া যায়নি স্কুলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+