Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মস্কো থেকে দিল্লি আসা বিমানে বোমাতঙ্ক, দিল্লি বিমানবন্দর জুড়ে High Alert

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল বিমানবন্দরে (IGI) বোমাতঙ্ক। আর এই খবর সামনে আসার পরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বিমানবন্দর জুড়ে। জানা যাচ্ছে, রাত দেড়টা নাগাদ মস্কো থেকে দিল্লির দিকে আসা একটি বিমানে বোমা রাখা আছে বলে

Delhi IGI Airport Bomb Threat: দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল বিমানবন্দরে (IGI) বোমাতঙ্ক। আর এই খবর সামনে আসার পরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বিমানবন্দর জুড়ে। জানা যাচ্ছে, রাত দেড়টা নাগাদ মস্কো থেকে দিল্লির দিকে আসা একটি বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসে।

দিল্লি বিমানবন্দর জুড়ে High Alert

আর এরপরেই বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়।

জানা যায়, সাড়ে তিনটে নাগাদ বিমান ল্যান্ড করার পরেই সমস্ত যাত্রীদের নিরাপদে বার করে আনা হয় বলে খবর। তবে ঘটনার পরেই সমস্ত এজেন্সিকে সতর্ক করা হয়। এই মুহূর্তে গোটা বিমান পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি বিমানবন্দরেও চেকিং বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে সুরক্ষা ব্যবস্থাকেও।

অন্যদিকে এহেন হুমকির পরেই বিমানবন্দরে বম্ব স্কোয়াডকে তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, সমস্ত যাত্রীদের ভালো ভাবে পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের ব্যাগ ভালো করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। দিল্লি বিমানবন্দরের ভিতরেই নয়, বাইরেও দিল্লি পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে ঘটনায় বিমানবন্দর জুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তেমন কিছু পাওয়া যায়নি। তবে সুরক্ষা ব্যবস্থাকে কোনও ভাবেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না বলেই খবর। দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে, গভীর রাতে একটি ফোন আসে।

যেখানে বলা হয় রাত ৩টে ২০ তে যে বিমান মস্কো বিমানবন্দর থেকে উড়ে দিল্লি বিমানবন্দর T3 -তে আসছে তাতে বোমা রাখা রয়েছে। রাতেই সুরক্ষা এজেন্সিগুলিকে অ্যালার্ট করা হয় বলে খবর। শুধু তাই নয়, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং উদ্ধারকারী দলকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। এরপর বিমানবন্দরের ২৯ নম্বর রানওয়েতে বিমানটিকে নামানো হয়।

গোটা বিমান ঘিরে রাখেন সুরক্ষা কর্মীরা। তবে বোমা রয়েছে এমন খবর পাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফে আলাদা করে টিম তৈরি করা হয়। একটি টিম যাত্রীদের চেকিং করে। অন্য একটি একটি বিমানের চেকিং চালায়।

তবে বিষয়টি ভুইয়ো হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। তবে কে বা কোথা থেকে এই ফোন এল তা জানার চেষ্টা করা হচ্ছে। নম্বরটিকে ট্র্যাক করার চেষ্টা চলছে বলেও জানা যাচ্ছে। তবে কোনও কিছুকেই হালকা ভাবে নিতে নারাজ বিমান বন্দর কতৃপক্ষ। আর তাই সিআইএসএফকে অ্যালার্টে রাখা হয়ছে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+