Bomb Threat: হঠাৎ করে শহরের ৪৪ টি স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক, আতঙ্কে অভিভাবকরা
হঠাৎ করে বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক। ইমেল মারফৎ বোমা রাখার খবর গিয়েছে স্কুলগুলিতে। পুলিশের কাছে পৌঁছেছে ইমেল। তাতে বলা হয়েছে শহরের ৪৮টি বেসরকারি স্কুলে রাখা রয়েছে বিস্ফোরক।
সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন। বম্ব ডিসপোসাল স্কোয়াড পাঠানো হয়েছে স্কুলগুলিতে। তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি স্কুলে। আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। ইতিমধ্যেই তাঁরা স্কুলে পৌঁছে গিয়েছেন। গোটা শহরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।













Click it and Unblock the Notifications