আরএসএস দফতরে বোমা নিক্ষেপ! সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক ছবি
আরএসএস দফতরে বোমা ফেলার ঘটনা। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পরেই আতঙ্কও তৈরি হয়েছে। কেরলের কন্নুর জেলা'র পায়ান্নুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দফতরের দরজা, জান
আরএসএস দফতরে বোমা ফেলার ঘটনা। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পরেই আতঙ্কও তৈরি হয়েছে। কেরলের কন্নুর জেলা'র পায়ান্নুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দফতরের দরজা, জানলার দরজা ভেঙে পড়েছে। এমনকি ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেই খবর।
তবে কি কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও আরআরএসের দাবি, ঘটনার পিছনে কমিউনিস্ট পার্টি আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। যেখানে বিস্ফোরনের ছবি ধরা পড়েছে।
শুধু তাই নয়, বিস্ফোরণের ফলে দফতরের জানলা ভেঙে পড়ার ছবি-ভিডিও ধরা পড়েছে বলেই দেখা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, একই ভাবে গত কয়েকদিন আগে সিপিআই(এম) এর রাজ্য সদর দফতরের দেওয়ালে বোমা ছোঁড়া হয়।
केरल: कन्नूर जिले के पय्यानुर में RSS कार्यालय पर बम फेंका गया। पय्यान्नूर पुलिस के अनुसार घटना आज सुबह हुई है। घटना में इमारत की खिड़की के शीशे टूटे। pic.twitter.com/wnKUSEDsut
— ANI_HindiNews (@AHindinews) July 12, 2022
সেই ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা তা এখনও স্পষ্ট হয়নি। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপি'র। একই সঙ্গে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে নেতৃত্বের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা'র অবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাজনৈতিক দলগুলিকে টার্গেট করা হচ্ছে।
এমন ঘটনা নতুন কিছু নয়, এর আগেও আরএসএস কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বারবার কেন আরএসএসের অফিসকে টার্গেট করা হচ্ছে? এর জন্যে প্রশাসন এবং পুলিশকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি বিজেপি'র। শুধু তাই নয়, ঘটনার ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ স্টেশন থাকলেও কিছুই পুলিশ করেনি বলে দাবি বিজেপি নেতার।
তবে স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব শিঘ্রই পুলিশ দোষীদের গ্রেফতার করবে বলে জানানো হয়েছে। তবে ঘটনার পরেই আরএসএস অফিসে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকা।
শুধু আরএসএস নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলি'র অফিসগুলিতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications