৩০টি বম্ব ডিসপোজাল স্কোয়াড, সঙ্গে ৩০০ কোম্পানি সেনা, রায়ের আগে এই রূপেই সেজেছে অযোধ্যা

অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় বেরোনোর আগেই কার্যত গোটা এলাকা দুর্গের চেহারা নিয়েছে। ইন্টেলিজেন্স সতর্ক করেছে এই শহরে জঙ্গি হামলা হতে পারে বলে। আর সেজন্যই রায়কে সামনে রেখে নিরাপত্তার জোরদার বন্দোবস্ত করা হয়েছে। এবং অযোধ্যা শহর জুড়ে মোট ৩০টি বম্ব ডিস্পোজাল স্কোয়াড নামানো হয়েছে। আগামী ১৭ নভেম্বর মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেবেন। তার আগে এদিন শনিবার মামলার রায় ঘোষণা হবে।

কড়া নজর প্রশাসনের

কড়া নজর প্রশাসনের

উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে সমস্ত ধর্মশালাগুলিকে খালি করে দেওয়া হচ্ছে। এবং যদি কেউ এরাজ্যের বাসিন্দা বা স্থানীয় মানুষ না হন, তাহলে তাঁদের শহর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী - যার মধ্যে অর্ধেক কেন্দ্রের এবং অর্ধেক রাজ্যের - তারা অযোধ্যার দখল নিতে চলেছে।

সতর্কতা গোটা দেশে

সতর্কতা গোটা দেশে

ইতিমধ্যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি রাজ্যে যাতে এই রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি গোলমেলে না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় দেবে সুপ্রিম কোর্ট

রায় দেবে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ - মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে এই মামলার শুনানিতে বসেছিল। এবং দীর্ঘ ৪০ দিনের ম্যারাথন শুনানির পর ১৬ অক্টোবর তা শেষ হয়। এবং রায় স্থগিত রাখা হয়। সেই রায় আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+