এবার বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা! জানেন, কারা তাঁরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও বিগত বছরগুলির তুলনায় অনেকটাই কমেছে। এই অবস্থায় ঘাটতি পূরণ করতে বিজেপি চাইছে তারকা প্রার্থীদের ময়দানে নামিয়ে বাজিমাত করতে।

২০১৯ লোকসভা যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। ২০১৪-র তুলনায় ২০১৯-এ লড়াই খানিক কঠিন বিজেপির কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও বিগত বছরগুলির তুলনায় অনেকটাই কমেছে। এই অবস্থায় ঘাটতি পূরণ করতে বিজেপি চাইছে তারকা প্রার্থীদের ময়দানে নামিয়ে বাজিমাত করতে। ইতিমধ্যেই কয়েকজন বলিউড তারকার নাম উঠে এসেছে বিজেপির তালিকায়।


সম্প্রতি এক সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেই প্রতিবেদন অনুযায়ীই, নরেন্দ্র মোদী ২০১৯-এর মহাযুদ্ধে তাঁর গদি টিকিয়ে রাখতে এবার আরও কয়েকজন বলিউড তারকাকে ভোট-যুদ্ধে নামাতে পারেন। বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন বলিউডের আরও কয়েকজন সুপারস্টাররা।

নরেন্দ্র মোদীর পরামর্শে বিজেপি সভাপতি অমিত শাহের তালিকায় রয়েছেন যাঁরা

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

২০১৯-এ বিজেপির টিকিট পেতে পারেন বলিউডের জনপ্রিয় তারকা অক্ষম কুমার। পঞ্জাব বা দিল্লির কোনও একটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। ইতিমধ্যেই বিজেপি সভাপতির তরফ থেকে এমন প্রস্তাব গিয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। এখন বলিউড তারকার সম্মতির অপেক্ষায় বিজেপি। সম্প্রতি মোদীর স্বচ্ছ ভারত কর্মসূচি নিয়ে এক ছবি উপহার দিয়েছেন তিনি। অক্ষয়ের ক্লিন ইমেজ ও ভক্তের সংখ্যাকে কাজে লাগাতে চাইছে বিজেপি

সুনীল শেট্টি

সুনীল শেট্টি

সুনীল শেট্টির নাম এবার রয়েছে বিজেপির তালিকায়। তিনি বিজেপির হয়ে প্রচারেও নেমেছিলেন আগে। গত লোকসভায় অরুণ জেটলির হয়ে প্রচারেও নামেন তিনি। এবার তিনি নিজেই নির্বাচনের ময়দানে নামতে পারেন। বিজেপির প্রস্তাবে যে তাঁর সম্মতি পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা, তা জানেন মোদী-শাহরা।

কঙ্গনা রানওয়াত

কঙ্গনা রানওয়াত

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকেও বিজেপি প্রার্থী করতে পারে। বিজেপি নেতাদের সঙ্গে কঙ্গনার যোগাযোগ রয়েছে। বিজেপির তরফে প্রস্তাব গেলে, সেই প্রস্তাব না হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কঙ্গনার নাম তাই মোদী-শাহদের তালিকায় রয়েছে।

ঋষি কাপুর

ঋষি কাপুর

বলিউডের আর এক হেভিওয়েট তারকা ঋষি কাপুরও বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন। ইতিমধ্যে নানা টুইটারে তিনি নজর কেড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর সমর্থন তাঁকে বিজেপির তালিকায় রেখেছে। রাজ কাপুরের ছেলে হিসেবেই নয়, ঋষি কাপুর বলিউডে একটা নিজস্ব ক্ষেত্র তৈরি করেছিলেন। তাঁর নিজস্ব একটা ঘরানা ছিল। এমন একজনকে প্রার্থী করলে বিজেপি বাজিমাত করতে পারবে বলে মনে করছে

সানি দেওল

সানি দেওল

ধর্মেন্দ ও হেমা মালিনীর পর দেওল পরিবারের আর এক তারকাকে বিজেপির হয়ে ময়দানে দেখা যেতে পারে। তিনি হলেন সানি দেওল। দেশাত্মবোধক ছবিতে তাঁর জুড়ি মেলা ভার। এমন একজন তারকাকে বিজেপির টিকিটে ময়দানে নামালে বিজেপির অভীষ্ট লক্ষ্যে পৌঁছনো সহজ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেইমতো তাঁর নামও রয়েছে বিজেপির ভাবনায়।

রবিনা ট্যান্ডন

রবিনা ট্যান্ডন

বলিউডের এই অভিনেত্রীর নামও আলোচিত বিজেপি শিবিরে। বিজেপি চাইছে রবিনাকে তাঁদের টিকিটে প্রার্থী করতে। যত সম্ভব তারকাকে লোকসভার লড়াইয়ে নামানোই লক্ষ্য। সেই হিসেবে রবিনাকে টিকিট দিতে পারে বিজেপি। রবিনা রাজি হলে বিজেপি তৈরি তাঁর তারকা-ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে।

এখন যে বলিউড তারকার বিজেপির টিকিটে সংসদে

শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা

বলিউডের জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা বিহারের পাটনা সাহাবি কেন্দ্র থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিল। আগে রাজ্যসভার সাংসদ ছিলেন। ছিলেন অটলবিহারী মন্ত্রিসভাতেও। তবে এবার তাঁর বিজেপির টিকিটে লড়াই করার সম্ভাবনা নেই। তিনি বিজেপিতে থাকলেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বা আরজেডির হয়ে লড়তে চান।

হেমা মালিনী

হেমা মালিনী

বলিউডের ড্রিমগার্ল এখন বিজেপির টিকিটে বিজয়িনী সাংসদ। মথুরা থেকে তিনি নির্বাচিত হয়েছিল। এবারও তিনি টিকিট পেতে পারেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর বিজেপি বিরোধী কোনও মন্তব্য তিনি করেননি। বিজেপি ছাড়ার কোনও প্রশ্নও নেই তাঁর। এবারও বিজেপি তাঁকে টিকিট দিলে তিনি লড়াইয়ে নামবেন, মনে করছে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+