বলিউডের শুদ্ধিকরণ হচ্ছে, মাদক কাণ্ডে এনসিবির তদন্তকে স্বাগত জানালেন রবীনা ট্যান্ডন
বলিউডের শুদ্ধিকরণ হচ্ছে, মাদক কাণ্ডে এনসিবির তদন্তকে স্বাগত জানালেন রবীনা ট্যান্ডন
সুশান্ত কাণ্ডের তদন্তে নেমে বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই তদন্তে বহু বলিউড অভিনেত্রীর নামই উঠে এসেছে। তবে বলিউড এভাবে যে শুদ্ধিকরণ হয়ে উঠছে তা দেখে খুশি নব্বই দশকের হট অভিনেত্রী রবীনা ট্যান্ডন।

তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের মাধ্যমে এনসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মাদক সরবরাহকারী ও ডিলারদের আস্তি হওয়া উচিত বলে টুইটে রবিনা বলেন, 'এই সময় বলিউডের শুদ্ধকরণ করা খুবই প্রয়োজন। স্বাগত জানাচ্ছি! তরুণ ও ভবিষ্যতের প্রজন্মকে আমরা এভাবে সাহায্য করছি। শুরু হোক এখান থেকেই, আমি নিশ্চিত সব ক্ষেত্রেই এই তদন্ত হবে। এটি মূল থেকে উপড়ে ফেলা উচিত। লাভ হচ্ছে বড় বড় লোকেদের, যারা অন্ধভাবে এই মাদক নিচ্ছে এবং মানুষকে শেষ করে দিচ্ছে।’
এর আগে এনসিবি মাদক যোগে গ্রেফতার করে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে। মঙ্গলবার রিয়াকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রিয়াকে জিজ্ঞাসা করে বহু বলিউড সেলেবের নাম সামনে এসেছে। যার মধ্যে রয়েছেন সারা আলি, রাকুল প্রিত, শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই মাদক যোগে নাম উঠে এসেছে বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।












Click it and Unblock the Notifications