বিজেপির দারুণ জয়ে বলিউডের প্রতিক্রিয়া, কে কী বললেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিজেপির ব্য়াপক জয়ের প্রতিক্রিয়া দিল বলিউড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিজেপির দারুণ জয়ের প্রতিক্রিয়া দিল বলিউড। আয়ুস্মান খুরানা থেকে ঋষি কাপুর, সোনাম কাপুর থেকে বিবেক ওবেরয়, শাবানা আজমি, বিপাশা বসু, সানি লিওন, অজয় দেবগনকেও নরেন্দ্র মোদী ও বিজেপির গুনগান করতে শোনা যায়।
|
গণনা তখন সবে শুরু। ধাপে ধাপে উত্থানের পথে বিজেপি। সবার চোখ যখন আটকে টিভির পর্দায়, ঠিক তখনই দেশে দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে ফেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ দেশমুখ। টুইটারে লেখেন, দেশ সিদ্ধান্ত নিয়েছে, তাই গণতন্ত্রকে উদযাপন করা উচিত।
|
লোকসভা নির্বাচনে বিজেপির একাধিপত্যে উচ্ছ্বসিত অভিনেতা আয়ুস্মান খুরানা টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
|
বিজেপির এই জয়কে ক্লিন সুইপ বলে আখ্যা দিয়েছেন অভিনেতা ঋষি কাপুর। গেরুয়া শিবিরের এই জয়ের জন্য টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা লিখেছেন তিনি।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী সোনাম কে আহুজা (কাপুর)। নরেন্দ্র মোদীই দেশকে সঠিক পথে চালিত করবেন, টুইটারে আস্থা প্রকাশও করেছেন সোনাম।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নমোর ভূমিকায় অভিনয় করা বিবেক ওবেরয় সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে পরিবার তন্ত্র চালানোর অভিযোগ করেছেন। আমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করায় টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে দুর্গার মর্যাদা দিয়েছেন বিবেক।
|
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেশের স্বার্থে সংযত হওয়ার আবেদন জানিয়েছেন বিবেক ওবেরয়। একে অপরের হাত ধরে বিরোধীদের দাঁড়িয়ে থাকার ছবিও দিয়েছেন বিবেক। ছবির উপর ব্যঙ্গার্তক বার্তাও দিয়েছেন এই বলিউড অভিনেতা।
|
লোকসভা ভোটে জয়ের জন্য অভিনেত্রী হেমা মালিনি, কিরণ খেরকে অভিনন্দন জানিয়েছেন তাঁদেরই সহকর্মী শাবানা আজমি।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য টুইটারে আবেদন জানিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি এবং এনডিএকে তাঁদের সাফল্যের জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে।
|
টুইটারে নরেন্দ্র মোদীকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগনও।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যার বলে সম্বোধন করে, তাঁর নেতৃত্বেই দেশ সঠিক পথে এগোবে বলে আস্থা প্রকাশ করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান।
|
নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা টার্নড পলিটিশয়ান রজনীকান্ত।
আমেঠি থেকে স্মৃতি ইরানির জয়ের পর ইনস্টাগ্রামে সন্তানের ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথা মনে করিয়েছেন প্রযোজক একতা কাপুর।
|
তবে সোশ্যাল মিডিয়ায় সব থেকে জনপ্রিয় হয়েছে সানি লিওনের টুইট।












Click it and Unblock the Notifications