শাহরুখ থেকে সচিন তেন্ডুলকর-রাহুল গান্ধী, মাস্কের নয়া নিয়মে টুইটারে ব্লু টিক হারালেন যে তারকারা
ট্যুইটারের হাত বদল হতেই বদলে গিয়েছে সব নিয়ম কানুন। এবার শুরু হয়েছে ব্লু টিক সংকট। ভারতের একাধিক বলিউড তারকা, ক্রীড়াবিদ থেকে রাজনীতিবিদ ট্যুইটারে ব্লু টিক হারিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও।
ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক বদল এসেছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শুরু হয়েছে কড়াকড়ি। কর্মী ছাঁটাই থেকে শুরু করে ব্যবহারকারীদের উপরে নজরদারি শুরু করেছে টুইটার। কয়েকদিন আগেই ইলন মাস্ক বড় ঘোষণা করেছে। এবার টুইটারে ভেরিফিকেশনের ব্লু টিক পেতে হলে গ্যাঁটের কড়ি খরচা করতে হবে।

আর এই নয়া নিয়মের জেরে কোপ পড়েছে তারকা, ক্রীড়াবিদ থেকে রাজনীতিকদের টুইটার অ্যাকাউন্টে। নতুন নিয়ম জারি হতেই বলিউডের তাবর তারকাদের টুইটারের ব্লু টিক উধাও হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, দিপীকা পাড়ুকোন, রণবীর সিং, অভিষেক বচ্চন সহ একাধিক বলিউড তারকা।

আবার একাধিক রাজনৈতিক নেতার টুইটারও ব্লুটিক হারিয়েছে। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক রাজনৈতিক নেতা।

আবার ক্রীড়াবিদদের টুইয়ার অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক সরিয়ে নেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, টেনিস তারকা সানিয়া মির্জা, সায়না নেহওয়াল সহ একািধক ক্রীড়াবিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে ব্লু টিক। এই নিয়ো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
শুধু ভারতে নয় গোটা বিশ্বেই তাবর তারকাদের টুইটার থেকে উধাও ব্লু টিক। সেই তালিকায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডে থেকে শুরু করে পপস্টার বিওনসে এমনকী পোপ ফ্রান্সিসের টুইটার অ্যাকাউন্ট থেকেও উধাও হয়ে গিয়েছে ব্লু টিক। টুইটারের নয়া নিয়মে এবার ব্লু টিক পেতে গেলে মোটা টাকা খরচ করতে হবে ব্যবহার কারীদের।












Click it and Unblock the Notifications