কংগ্রেসে ফেরেনি ভাগ্য, উদ্ধবে আস্থা রেখে শিবসেনায় যোগ দিচ্ছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর
কংগ্রেসে ফেরেনি ভাগ্য, উদ্ধবে আস্থা রেখে শিবসেনায় যোগ দিচ্ছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর
সিলভার স্ত্রিন থেেক অবসন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ২০১৯-র লোকসভা নির্বাচনে মুম্বইয়ে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য সদয় হয়নি। বিজেপির কাছে হার স্বীকার করতে হয়েছিল উর্মিলাকে। ৫ মাস পরেই কংগ্রেস ছেড়ে দেন অভিনেত্রী। তারপরে আবার ফের শিবসেনায় যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী উর্মিলা। সূত্রের খবর সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দেবেন।

শিবসেনায় উর্মিলা
আগামিকাল সোমবার শিবসেনায় যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি অনেকদিন আগেই রাজনীতির জগতে পা রেখেছিলেন। প্রথমে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। কিন্তু তাতে ভাগ্য সদয় হয়নি। সেকারণেই বোধ হয় এবার উদ্ধব ঠাকরেতে ভরসা রেখে শিবসেনায় যোগ দিতে চলেছেন উর্মিলা।

কংগ্রেস থেকে পদত্যাগ
২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। তারকা প্রার্থী হয়ে মুম্বইয়ে লোকসবা ভোটে কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু জিততে পারেননি অভিনেত্রী। তার প্রায় ৫ মাস পরেই উর্মিলা কংগ্রেসের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেছেন মুম্বই কংগ্রেস তার তারকা খ্যাতির ব্যবহার করতে চেয়েছিল। এমনকী তারা অন্তর্দ্বন্দ্বে এতোটাই জড়িয়ে পড়েছিল যে মুম্বইয়ের জন্য কোনও কাজ করতে দেয়নি কংগ্রেস।

উর্মিলা-কঙ্গনা বিবাদ
সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়িয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। উর্মিলা কঙ্গনাকে আইটেম ডান্সার বলে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার পাল্টা জবাবে কঙ্গনাকেও তীব্র আক্রমণে বিঁেধছিলেন অভিনেত্রী উর্মিলা। কঙ্গনা তাঁকে কুৎসত অভিনেত্রী বলে কটাক্ষ করেছিলেন। তার পাল্টা জবাবে আক্রমণ শানিয়েছিলেন অভিনেত্রী।

কোন সমীকরণ কাজ করছে
উর্মিলা মাতন্ডকরের হঠাৎ করে শিবসেনায় যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কঙ্গনাকে সামাল দিতে উর্মিলাকে ব্যবহার করতে পারে শিবসেনা, এমনই মনে করা হচ্ছে। সাম্প্রতিক উর্মিলা ও কঙ্গনার প্রকাশ্যে বিবাদের পরেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications