প্রীতি-নেস বিতর্কে নয়া মোড়, প্রকাশ্যে চলে এল এই প্রাক্তন প্রেমী যুগলের লড়াইয়ের কারণ!

প্রীতি-নেস বিতর্কে নয়া মোড়, প্রকাশ্য চলে এল এই প্রাক্তন প্রেমিক যুগলের লড়াইয়ের কারণ!
বেঙ্গালুরু, ১৭ জুন : খেলার মাঠে কেন প্রীতির সঙ্গে লড়াই হয়েছিল নেস ওয়াদিয়ার? কেনই বা নিজের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন প্রীতি জিনটা? সব প্রশ্নের জবাবই এবার প্রকাশ হল।

শিল্পপতি তথা আইপিএলের দল কিংল ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালির নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের পরই প্রীতি-নেস বিতর্কের সত্যিটা সামনে চলে এল। (আরও পড়ুন) প্রীতির অভিযোগ নিয়ে সবমহল যখন সরগরম তখনই এই মামলায় নয়া মোড় আনলেন প্রীতির আইনজীবী। মিডিয়া রিপোর্টকে খারিজ করে দিয়ে প্রীতির আইনজীবী জানান, এটা শ্লীলতাহানি বা যৌন হেনস্থার মামলা নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার সম্মানহানির অভিযোগ আনা হয়েছে নেসের বিরুদ্ধে।

খেলার মাঠে সামনের সারিতে বসা নিয়ে অশান্তি, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রীতি-নেস

সম্প্রতি এক জনপ্রিয় দৈনন্দিন সংবাদপত্রে দাবি করা হয়, খেলার মাঠে বসা নিয়ে বিবাদ শুরু হয় এই প্রাক্তন প্রেমিক যুগলের। ৩০ মে পাঞ্জাব ও চেন্নাইয়ের খেলা চলাকালীন সামনের সারিতে বন্ধু ও দলের এক খেলোয়াড়ের পরিবারকে নিয়ে বসে খেলা দেখছিলেন প্রীতি। বিবাদের সূচনা হয় তখন, যখন নেস নিজের পরিবারের জন্য প্রীতিকে সামনের সারির আসন খালি করে দিতে বলেন।

সূত্রের খবর অনুযায়ী,নিজের পরিবারকে নিয়ে কিছুটা দেরীতে মাঠে পৌছেছিলেন নেস। এর পর কিংস ইলেভেনের সিওও ফ্রাসের ক্যাস্টেলিনোকে তাঁর পরিবারের জন্য প্রথম সারি খালি করে দেওয়ার জন্য বলেন। নেসের কথা মতো ফ্রাস প্রীতিকে সামনের সারির আসন খালি করে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সে অনুরোধ মানতে অস্বীকার করেন প্রীতি। (আরও পড়ুন)

এর পরেই প্রীতি ও নেস দুজনেই নিজের ধৈর্য হারিয়ে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একে অপরকে অপমান করে স্টেডিয়াম ছাড়েন। এই ঘটনার জেরে কাঁদতে কাঁদতে আইপিএল বিসওয়ালের কাছে অভিযোগ জানান প্রীতি। যদিও বিসিসিআই-এর কাছে নেসের নামো কোনও লিখিত অভিযোগ জানাননি প্রীতি। সেখান থেকে আইপিএন সিওও সুন্দর রামের কাছে এবিষয়ে সূচিত করা হয়।

পরে বলিউডের এই সাহসী অভিনেত্রী নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+