কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে, প্রতিক্রিয়া অনুপম খেরের
কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে। সেখানকার ঘোরালো পরিস্থিতির মধ্যে এমনটাই টুইট করেছেন বলিউড অভিনেতা অনুপম খের।
কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে। সেখানকার ঘোরালো পরিস্থিতির মধ্যে এমনটাই টুইট করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। কাশ্মীরের নিরাপত্তায় সেখানে জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যটক এবং পূর্ণ্যার্থীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর প্রশাসন অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়ার পর থেকেই সেখানকার পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে। অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়ার পরেই পূণ্যার্থী আর পর্যটকদের রাজ্য ছাড়া নির্দেশ দেওয়া হয়।
অনুপম খের আদতে কাশ্মীরি পণ্ডিত। অনেক ক্ষেত্রেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির কাজকে সমর্থন করেছেন। তাঁর স্ত্রী কিরণ খের সংসদ সদস্যও বটে। কাশ্মীর উপত্যকার সমস্যা নিয়ে তাঁকে অনেক সময়ই বলতে শোনা গিয়েছে। ৩৭০ ধারা বাতিলের পক্ষেও তাঁকে সওয়াল করতে শোনা গিয়েছে। যে ধারার বলে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
এদিকে জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্থগিত করে দিয়েছে প্রশাসন। জম্মু, রিয়েসি, ডোডা, কাঠুয়া এবং উধমপুরে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের হস্টেল খালি করে ছাত্রছাত্রীদের বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে। শ্রীনগর-সহ বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ অনেককেই গৃহবন্দি করা হয়েছে।












Click it and Unblock the Notifications