সমকামিতার পক্ষে আওয়াজ তুলে আইনি বিপাকে আমির খান!

চণ্ডীগড় আদালত থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। আদালতের তরফে বলা হয়েছে, ১৯ ডিসেম্বরের মধ্যে আমিরকে লিখিত জবাব জানাতে হবে। সত্যমেব জয়তে অনুষ্ঠানে আমির সমকামিতা নিয়ে প্রচার চালাচ্ছেন এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী মনদীপ কউর। সেই আর্জির পরিপ্রেক্ষিতেই এই নোটিশটি আমিরকে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রের তরফে জানানো হয়েছে।
আইনজীবী কর তার পিটিশনে জানিয়েছেন, সত্যমেব জয়তে অনুষ্ঠানের মাধ্যমে আমির শীর্ষ আদালতের সমকামিতা নিয়ে নির্দেশের অবমাননা করেছেন। এই পিটিশনের মাধ্যমে আইনজীবী কর আর্জি জানিয়েছেন আদালত যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করে। এবং আমিরের এই প্রচারে আদালত অবমাননা করেছেন বলে ঘোষণা করা হোক। ৩১ অক্টোবর আমিররে বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।
সত্যমেব জয়তে অনুষ্ঠানে প্রত্যেক পর্বে এক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ১৯ অক্টোবর সমকামি ব্যক্তিদের জীবনপদ্ধতি এবং অধিকার নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছিল। এই বিষয়ে শীর্য আদালত ইতিমধ্যেই চূড়ান্ত রায় শুনিয়ে দিয়েছে। তার পরেই ৩৭৭ ধারার সংশোধনীর পক্ষে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিযোগকারিনী আইনজীবী জানিয়েছেন, নিজের অনুষ্ঠানের মাধ্যমে এই ধরণের প্রচার ফৌজদারি অপরাধ। তার এই কাজের জন্য ২৪ ঘন্টার মধ্য়ে ক্ষমা প্রার্থনা চেয়ে অভিনেতার কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তার কোনও উত্তরই দেননি আমির।












Click it and Unblock the Notifications