দিল্লির ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশে! ধাক্কা মেরে মহিলাকে তিন কিমি পর্যন্ত নিয়ে গেল ঘাতক ট্রাক

দিল্লির ভয়াবহ ঘটনার পুনঃরাবৃত্তি এবার উত্তরপ্রদেশে! ঠিক যেভাবে একটি বলেনো গাড়ি টানতে টানতে ১২ কিমি নিয়ে গিয়েছিল এক তরুণীকে। আর ঠিক সেভাবেই দুর্ঘটনার প্রাণ হারালেন এক মহিলা। এবারের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলাতে।

দিল্লির ভয়াবহ ঘটনার পুনঃরাবৃত্তি এবার উত্তরপ্রদেশে! ঠিক যেভাবে একটি বলেনো গাড়ি টানতে টানতে ১২ কিমি নিয়ে গিয়েছিল এক তরুণীকে। আর ঠিক সেভাবেই দুর্ঘটনার প্রাণ হারালেন এক মহিলা। এবারের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলাতে। স্কুটিতে চেপে ওই মহিলা যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তাঁকে ধাক্কা মারে একটি ট্রাক।

ধাক্কা মেরে মহিলাকে তিন কিমি পর্যন্ত নিয়ে গেল ঘাতক ট্রাক

শুধু তাইও নয়, ধাক্কা মারার পর ওই মহিলাকে টানতে টানতে অন্তত তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় সেটি। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশেষ করে বান্দা জেলার মাওয়াই বুজুর্গ গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা যায়। জানা গিয়েছে, ওই মহিলার দেহ ট্রাকের চেসিসে যখন আটকে গিয়েছিল সেই সময় সেটিতে আগুন ধরে যায়। এমনকি মহিলার স্কুটিটাও বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন।

আগুন নিভিয়ে ওই মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয় ব অলে খবর। জানা গিয়েছে, ওই মহিলা স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক বিকে গুপ্তা জানিয়েছেন, মৃত ওই মহিলার নাম পুস্পা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ক্লার্কের চাকরি করতেন। নিজের বাড়ির জন্যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হন। আর তা হয়ে গেলে স্কুটারে পেট্রোল ভরতে যাচ্ছিলেন। আর সেই সময় মহিলার সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় মানুষজনের।

জানা গিয়েছে, দুর্ঘটনার পর ওই মহিলার দেহ তিন কিলোমিটার পর্যন্ত ট্রাকটি টেনে নিয়ে যায়। আশেপাশের অনেক লোকজন গাড়িটিকে থামানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে বিকে গুপ্তা আরও জানিয়েছেন, ওই এলাকাতে রাস্তায় কোনও ব্রেকার নেই। সেই কারণেই সমস্যা বেড়েছে আরও।

অন্যদিকে পুলিশের তরফেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। যদিও ঘটনার পরেই পলাতক ঘাতক গাড়িটির ড্রাইভার। অভিযুক্তের খোঁজে প্পুলিশের তরফে তল্লাশি শুরু হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+