কাশ্মীরে সেনা অফিসারকে অপহরণ করে খুন করল জঙ্গিরা
এক ভারতীয় সেনার অফিসারের বুলেটবিদ্ধ দেহ উদ্ধার হল জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে। এদিন সকালে ওই সেনা অফিসারের দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই অফিসারকে মঙ্গলবার রাতে অপহরণ করে নিয়ে গিয়েছিল জঙ্গিরা।

কাশ্মীরের কুলগাম থেকে ওই সেনা আধিকারিককে অপহরণ করা হয়। নিজের পরিবারের এক উৎসবে যোগ দিতে তিনি বাড়ি ফিরছিলেন। সেইসময়ই অপহরণ করে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে জঙ্গিরা।

সেনা সূত্রে খবর, নিহত সেনা অফিসারের নাম উমর ফয়াজ। কিছুদিন আগেই তিনি সেনা দলে যোগ দিয়েছিলেন। তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে এই শোপিয়ানেই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এসে টহলরত সেনার উপরে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় একজন সাধারণ নাগরিকের প্রাণ যায় ও দুই সেনা আহত হন। শোপিয়ানের গ্রাম ও উপত্যকায় ভারতীয় সেনার তরফে জঙ্গিবিরোধী অভিযান চলছে। আর সেজন্যই পাল্টা জবাব দিতে জঙ্গিরা চেষ্টা চালাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

Click it and Unblock the Notifications