দেশে ফিরল ইরাকে আইএসের হাতে নিহত ৩৮ ভারতীয়র দেহ
ইরাকে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসের হাতে নিহত ৩৮জন ভারতীয়র কফিনবন্দি দেহ ফিরল দেশে।
ইরাকে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসের হাতে নিহত ৩৮জন ভারতীয়র কফিনবন্দি দেহ ফিরল দেশে। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং মসুল উড়ে গিয়ে দেহ ফেরত আনলেন। এদিন অমৃতসরে দেহ নিয়ে নেমেছে সরকারি বিমান।

বায়ুসেনার বিশেষ বিমানে নিহতদের দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে পাঞ্জাবের ২৭জন ও বিহারের ৪জন রয়েছে। এদের বেশিরভাগই নির্মাণকর্মী বলে সরকার জানিয়েছে।
নিহতদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়ার দাবি উঠেছে। সেই দাবি কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকার খতিয়ে দেখছে। এমনটাই জানিয়েছেন ভইকে সিং।

গত ২০ মার্চ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় জানান, ২০১৪ সালে ইরাকে কাজ করতে গিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে নিহত হন ৩৯জন ভারতীয়। তার আগে তাঁরা নিখোঁজ ছিলেন। পরে জানা যায়. আইএস তাদের মেরে ফেলেছে।












Click it and Unblock the Notifications