অসমে নৌকাডুবি, ৮০ জন যাত্রীর খোঁজে জোরদার তল্লাশি
ঘটনা অসমের সোনিতপুর এলাকার জিয়া ভারানি নদীর। যেখানে ৮০ জন যাত্রীকে নিয়ে নদী পার হচ্ছিল একটি নৌকা। এর তখনই দুর্ঘটনার কবলে পড়ে যায় নৌকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ঘটনা অসমের সোনিতপুর এলাকার জিয়া ভারানি নদীর। যেখানে ৮০ জন যাত্রীকে নিয়ে নদী পার হচ্ছিল একটি নৌকা। এর তখনই দুর্ঘটনার কবলে পড়ে যায় নৌকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

নৌকাডুবির পর থেকেই নৌকায় সওয়ার ৮০ জন যাত্রীর খোঁজে চলছে ব্যাপক তল্লাশি। জানা গিয়েছে, বহু জনকে ঘটনার খনিকবাদে খুঁজে পাওয়া গেলেও, অনেকেই এখন নিখোঁজ। সূত্রের দাবি, ৮০ জন ছাড়াও নৌকায় তোলা হয়েছিল বেশ কয়েকটি মোটরবাইক। ফলে ভারসাম্য হারিয়েই নৌকাডুবি হয় বলে খবর।
প্রতি বৃহস্পতিবারই এলাকার মানুষ এমনভাবে নৌকায় চড়ে তেজপুরের পাঁচমিলেতে বাজার করতে যান। আর এদিন সেই বাজার করে ফেরার পথে ঘটে যায় এই নৌকাডুবি। উল্লেখ্য, অসমের বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে নিখোঁজদের তল্লাশিতে।

Click it and Unblock the Notifications