যমুনায় ভয়াবহ নৌকাডুবি, মৃত অন্তত ২২
যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগপত জেলায়।
যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগপত জেলায়। পুলিশ জানিয়েছে, নৌকায় ৬০ জন যাত্রী ছিলেন। খবর পেয়েই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। মোট ১২ জনকে উদ্ধার করা গিয়েছে।

যাত্রীবোঝাই বোটটি হরিয়ানার দিকে যাচ্ছিল। মাঝ যমুনায় দুর্ঘটনাটি ঘটে। কাছাকাছি কাঁথা গ্রামে এনডিআরএফের দল পৌঁছে সেখান থেকেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে।
এই ঘটনার পর পুলিশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications