বৃষ্টিতে প্লাবিত বেঙ্গালুরু, মানুষকে বাঁচাতে নামাতে হল নৌকা
বেঙ্গালুরুতে বিপুল বৃষ্টির জেরে বহু জায়গায় জল জমে গিয়েছে। বহু এলাকায় বন্যার হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টি শহরে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কিছু এলাকা জলের নিচে থাকায় ভার্থুর উদ্ধার কাজে নৌকা নামাতে হয়েছে।

বন্যা পরিস্থিতি
শহরের বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতির জেরে জলের নিচে তলিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন তাই লোকজনকে সরিয়ে নেবার জন্য ভেলা পাঠানোর চেষ্টা করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বেলান্দুর, সারজাপুরা রোড, হোয়াইটফিল্ড, আউটার রিং রোড এবং বিইএমএল লেআউট।

ট্রাফিক সমস্যা
মানুষ টুইটারে বন্যা ও জল জমে থাকার ভিডিও শেয়ার করেছে। আউটার রিং রোডে ট্রাফিক ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। এই এলাকা আবার শহরকে বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত আইটি পার্কের সাথেও যোগ করে। ফলে মহাসমস্যায় রয়েছেন যারা এখানে চাকরি করতে আসেন। ইকো স্পেস এর কাছে ওআরআর বেলান্দুরে বৃষ্টির জল ড্রেন থেকে রাস্তায় উপচে উঠে এসেছে। ফলে সেখানে বড় বন্যা দেখা দিয়েছে৷

কী বলছে হাওয়া অফিস?
এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ ৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বেঙ্গালুরু, উপকূলীয় কর্ণাটকের তিনটি জেলা এবং রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে কোডাগু, শিবমোগা, উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, উডুপি এবং চিকমাগালুর জেলাগুলিতে একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিপজ্জনক এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী চারদিন বিদার, কালাবুর্গী, বিজয়পুরা, গদগ, ধারওয়াদ, হাভেরি এবং দাভানাগেরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রবল বৃষ্টি
রাজধানী শহরে গত সপ্তাহে প্রবল বৃষ্টি হয় এবং বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে আইটি করিডোরে, প্লাবিত হয়ে যায়। বেঙ্গালুরু জুড়ে হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে, এবং প্রশাসন বলেছে যে বন্যার জলের প্রবাহ থামানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজ শুরু হয়েছে। পুরো বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে ফের অতিবৃষ্টির প্রকোপে উত্তরাখণ্ডে নেমে এল দুর্যোগ। ফের ভূমিধসে আটকে বহু পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন অজস্র বাঙালি পর্যটকও। তাঁদের উদ্ধারের কাজ চলছে। এরই মধ্যে এক ট্রেকারের মৃত্যু হয়েছে। আরও একাধিক ট্রেকার আটকে পড়েছেন। আটকে পড়া সবাইকেই পায়ে হেঁটে পাহাড় থেকে নামানো হচ্ছে। অতিবৃষ্টির জেরে উত্তরাখণ্ডের যমুনোত্রী রোডে ফের ধস নামে। ধসের কারণে আটকে পড়ে বহু পর্যটক।












Click it and Unblock the Notifications