Board Examinations: বোর্ডের পরীক্ষা এবার বছরে ২ বার, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে আসছে কোন পরিবর্তন?
Board Examinations: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বোর্ডের পাঠ্যসূচি ও পরীক্ষা পদ্ধতিতে আনতে চলেছে বড় রদবদল। এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা হবে। সেরা স্কোর রাখার সুযোগ মিলবে পড়ুয়াদের।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে একটির পরিবর্তে ২টি ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে। যার মধ্যে বাধ্যতামূলক একটি ভারতীয় ভাষা। নতুন শিক্ষা নীতি অনুযায়ীই এই পদক্ষেপ করা হচ্ছে। ২০২৪ সালের শিক্ষাবর্ষ থেকেই এই পদক্ষেপের লক্ষ্যে সিলেবাস-সহ নানা বিষয় ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে।

নতুন শিক্ষা নীতি অনুসারেই ২০২৪ সালের জন্য পাঠ্যপুস্তক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই। শিক্ষা মন্ত্রক মারফত জানা গিয়েছে, বোর্ডের পরীক্ষার সরলীকরণ করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। একটি ভারতীয় ভাষা-সহ দুটি ভাষা পড়তে হবে ক্লাস ইলেভেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীদের।
বছরভর কোচিং ও পড়াশোনার বিভিন্ন বিষয় মনে রাখার চেয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে কোনও পড়ুয়া বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারছে কিনা, সে ব্যাপারে দক্ষতা লাভ করছে কিনা, এমন দিকগুলির উপরেই। বছরে অন্তত দু-বার পরীক্ষা হলে পড়ুয়ারা অনেক সময় পাবে এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবে বলেই মনে করছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

যে বিষয়গুলি পুরো পড়া হয়ে গিয়েছে এবং পড়ুয়া সেই বিষয়গুলিতে পরীক্ষা দিতে তৈরি বলে মনে করলে তারা বোর্ডের পরীক্ষায় বসতে পারবে। কোনও বিষয়ে সেরা স্কোর রাখার ধরে সুযোগও পরীক্ষার্থীদের দেওয়া হবে। ক্লাস ইলেভেন ও টুয়েলভে আর্টস, সায়েন্স বা কমার্স ভাগ প্রতিবন্ধকতা তৈরি করবে না বিষয় নির্বাচনের ক্ষেত্রে। পড়ুয়ারা পছন্দের বিষয় বেছে নিতে পারবেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হচ্ছে, অদূর ভবিষ্যতেই স্কুল বোর্ডগুলি অন ডিম্যান্ড পরীক্ষার পরিকাঠামো তৈরি করে ফেলবে। পাঠ্যপুস্তকের খরচ কমাতে ক্লাসরুমে টেক্সটবুক কভারিংয়ের বিষয়টি এড়িয়ে চলা হবে নতুন শিক্ষা নীতি অনুসারে।












Click it and Unblock the Notifications