হোয়াটস অ্যাপে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র , তদন্তে পুলিশ
ফাঁস হয়ে গিয়েছে অসমের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র। যে বিজেপি নেতারা বঙ্গে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন। বিজেপি শাসিত রাজ্যেই এবার বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অসমে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র। হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে সেটি।

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিন্তু অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ করে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের টুইটারে একটি প্রশ্ন পত্র টুইট করে দাবি করেছিলেন মাধ্যমিকের প্রশ্ন পত্র আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মালদহ জেলায় নাকি হোয়াটস্যাপে ঘোরাফেরা করছিল এই প্রশ্নপত্র। এমনই অভিযোগ করে সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
যদিও সেই অভিযোগ যে মিথ্যে কোনও প্রশ্ন পত্র ফাঁস হয়নি পরে সেটা স্পষ্ট হয়ে যায়। পর্ষদের পক্ষ থেকেও সাংবাদিক বৈঠক করে সেকথা জানানো হয়। পড়ুয়াদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই বঙ্গের পাশের রাজ্য অসম। সেখানে সরকারে রয়েছে বিজেপি। সেখানে সত্যি সত্যি প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটেছে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। ৩০০০ টাকা দিলেও নাকি পাওয়া যাচ্ছে প্রশ্নপত্র।
অসম পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অসম পুলিশের ডিআইজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, ইতি মধ্যেই তাঁরা তদন্ত শুরু করেছেন। তিনি জানিয়েছেন জানা গিয়েছে দশম শ্রেণির জেনারেল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। কোথাও ১০০ টাকাতে বিক্রি হয়েছে, কোথাও ২০০ থেকে ৩০০ টাকায় আবার কোথাও বিক্রি হয়েছে ৩০০০ টাকাতেও।
কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হল তা খতিয়ে দেখা হচ্ছে। ডিআইজি জানিয়েছেন যে পথে তদন্ত এগোচ্ছে তাতে খুব শীঘ্রই প্রকাশিত হবে কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সোমবারে রয়েছে পরীক্ষা। তার আগেই রবিবার রাতেই প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়। সঙ্গে সঙ্গে সোমবারের পরীক্ষা বাতিল করা হয়। কোন উদ্দেশ্য প্রশ্ন পত্র ফাঁস করা হয়েছে তা খতিয়ে দেখে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন হেমন্ত বিশ্বশর্মা সরকার।












Click it and Unblock the Notifications