World Cup T20 Victory Event: জয়ের আনন্দে নোংরা হল মুম্বই! প্রায় ৯ হাজার কেজি ময়লা উঠল মেরিন ড্রাইভ থেকে
World Cup T20 Victory Event: T20 ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয় উদযাপন করার পর জড়ো হল ময়লার স্তূপ। গত বৃহস্পতিবার রাতে তিন লক্ষ ক্রিকেট ভক্তের জমায়েত হয়েছিল সেখানে। আর তারপর মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়ে স্টেডিয়াম পরিষ্কার করতে কালঘাম ছুটল মুম্বইয়ের পুরনিগমের কর্মীদের। তবে আবার ঝকঝকে বিচ দেখে খুশি প্রাতঃভ্রমণকারীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত কাজ করেন কর্মীরা। পাঁচটি ছোট জিপ ও দুটি বড় ডাম্পার ভর্তি করে ময়লা তোলা হয়। সেখানে কি না পড়েছিল। ছিল জুতো থেকে স্লিপার (World Cup T20 Victory Event)।

জানা গিয়েছে, ৮০০০ থেকে ৯০০০ কেজি ময়লা তোলা হয়েছে। ৩০০০ কেজি শুধু জুতোই তোলা হয়েছে সেখান থেকে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয়দীপ মোরের হাত ধরে ওই কাজ চলে। কাজ করেন পুরসভার ১০০ জন কর্মী। এছাড়াও অংশ নিয়েছিল একাধিক এনজিও, যেমন- রাময় মহিলা সঙ্ঘ, পরশমণি মহিলা সেবক সঙ্ঘ, আধার প্রতিষ্ঠান, নিকঙ্করী সেবা সঙ্ঘ ও ওম শিব শক্তি মণ্ডল।
এক সুপারভাইজন জানান, এভাবে (World Cup T20 Victory Event) জুতো পড়ে থাকতে, আগে কখনও দেখেননি তাঁরা। তিনি আরও জানিয়েছেন, রাত ১১ টা থেকে কাজ শুরু হলেও, বৃষ্টি ও ট্রাফিকের কারণে কাজ শুরু হতে অনেক দেরী হয়েছে। রাত প্রায় ৩ টের পর শুরু হয়েছে কাজ। কার্যত যুদ্ধকালীন ততপতায় কাজ সেরে পরিস্থিতি ফের একবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা হয়।
ভারতের বিশ্বকাপ জয়ের (World Cup T20 Victory Event) উদযাপনে উন্মাদনা দেখা যায় মুম্বই জুড়ে। দীর্ঘ বছর পর ভারতের হাতে কাপ। ঐতিহাসিক জয়ের পরেই মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাপ নিয়ে ভিক্টরি প্যারেডে সামিল হন সব ক্রিকেটাররা। প্রায় ৩০,০০০ ক্রিকেটপ্রেমী মানুষ জড় হন সেখানে। প্রবল ভিড়ে অসুস্থও হয়ে পড়েন অনেকে, কেউ কেউ আহতও হন। কার্যত পদপৃষ্টের মতো অবস্থা হয়।












Click it and Unblock the Notifications